• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
আমরা কোনো দলের না, আমরা শুধু মানুষকে সচেতন করবো: স্বাস্থ্য উপদেষ্টা জুলাই শহীদ-আহতরা একাত্তরের মতোই মুক্তিযোদ্ধা: নজরুল ইসলাম প্রকৃত পরিবর্তনে প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য: ফরিদা আখতার চীনা বিশেষজ্ঞদের অনুমোদন পেলেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: রিজওয়ানা ‘মব’ শব্দটি বলার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে : তাজুল ইসলাম পুলিশ পেশাদারিত্বের পরিচয় দিলে এটি হবে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য কথা বলছি, এটাই গণতন্ত্রের সৌন্দর্য : জাইমা রহমান ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট নিয়ে সমালোচনা, আলোচনা স্লোগান নিয়েও ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত

সুমুদ ফ্লোটিলায় যোগ দিয়েছেন বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম

প্রভাত রিপোর্ট / ৬৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

প্রভাত ডেস্ক : গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দিয়েছেন বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। তিনি বৃহস্পতিবার ফেসবুক পোস্টে জানিয়েছেন, ভয়াবহ ঝড় ও প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও তারা গাজার উদ্দেশে যাত্রা অব্যাহত রেখেছেন।
শহিদুল লিখেছেন, তিনি বর্তমানে ফ্লোটিলার সবচেয়ে বড় জাহাজ ‘কনশেন্স ফ্লোটিলা’র ওপরের ডেকে অবস্থান করছেন। গত রাতের ঝড়ের মধ্যে নৌযানটি দ্রুতগতি বাড়িয়ে সামনে এগোয়, যাতে ঝড় এড়িয়ে যাওয়া যায়। তিনি জানান, ফ্লোটিলার সামনের নৌযানগুলো এরই মধ্যে ইসরায়েলি হামলার শিকার হয়েছে, তবে তারা ভীত নন। তিনি বলেন, ‘আমরা পথেই আছি, অবরোধ ভাঙবই। ফিলিস্তিন মুক্ত হবেই।’ অন্য এক পোস্টে শহিদুল জানান, জাহাজে পর্যাপ্ত জায়গা না থাকায় তিনি প্রথম রাতে খোলা ডেকে ঘুমিয়েছিলেন। তবে ঝড়ের কারণে পরে তাকে এক্সিট গেটের ছোট্ট কোণে রাত কাটাতে হয়।
তিনি লেখেন, রিমান্ড ও জেলখানার অভিজ্ঞতা আমাকে এ পরিস্থিতির জন্য প্রস্তুত করেছে। আমি নিরবচ্ছিন্ন ঘুম দিয়েছি। তিনি আরও জানান, বিশ্বের নানা প্রান্ত থেকে শুভেচ্ছা ও প্রার্থনা বার্তা পাচ্ছেন তারা। এসব বার্তা তিনি সঙ্গী কর্মীদের কাছে পৌঁছে দিয়েছেন। একই সঙ্গে গণমাধ্যমে আগ্রহী সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, কনটেন্ট ও আপডেটের জন্য দৃক অফিসে যোগাযোগ করতে।
ফ্লোটিলার অন্যান্য জাহাজ আটকে দেওয়ার ঘটনাকে শহিদুল আলম ইসরায়েলি বাহিনীর ‘আন্তর্জাতিক জলসীমায় জলদস্যুতা’ বলে উল্লেখ করেছেন। তবুও তিনি দৃঢ়ভাবে লিখেছেন, ‘আমরা অবরোধ ভাঙব। আপনাদের সংহতি আমাদের শক্তি, যা হয়তো আপনারা কল্পনাও করতে পারেন না। ফিলিস্তিন মুক্ত হবেই।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও