• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

৫০০ বিলিয়ন ক্লাবে মাস্ক, হতে পারেন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার

প্রভাত রিপোর্ট / ৯০ বার
আপডেট : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

প্রভাত ডেস্ক: বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন ডলার সম্পদের পাহাড় গড়েছেন ধনকুবের ইলন মাস্ক। ফোর্বসের বিলিয়নিয়ার সূচক জানায়, বুধবার (১ অক্টোবর) মাস্কের সম্পদের পরিমাণ কিছু সময়ের জন্য ৫০০ দশমিক ১ বিলিয়ন ডলারে পৌঁছালেও পরে তা সামান্য কমে ৪৯৯ বিলিয়ন ডলারে নেমে আসে। এর মধ্য দিয়ে বিশ্বের শীর্ষ ধনী হিসেবে আরও সুদৃঢ় হয়েছে মাস্কের অবস্থান। ফোর্বসের তালিকা অনুযায়ী, ওরাকল প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন প্রায় ৩৫০ দশমিক ৭ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। গত মাসে ওরাকলের শেয়ার প্রায় ৪০ শতাংশ বৃদ্ধির পর কিছু সময়ের জন্য এলিসন মাস্ককে ছাড়িয়ে গিয়েছিলেন।
মাস্কের বিপুল সম্পদ মূলত টেসলায় তার ১২ শতাংশের বেশি শেয়ারের সঙ্গে যুক্ত। এ বছর কোম্পানির শেয়ার ইতিমধ্যে ২০ শতাংশের এর বৃদ্ধি পেয়েছে এবং বুধবার লেনদেন শেষে আরও ৩ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিশ্লেষকরা বলছেন, রাজনীতি থেকে আবারও ব্যবসায় মনোযোগ দেওয়ায় বিনিয়োগকারীরা আস্থা ফিরে পেয়েছেন।
টেসলা, স্পেস এক্স ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক মার্কিন সরকারের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সিতে থাকাকালীন সময়ে রাজনীতিতে অনেক বেশি জড়িয়ে যান। টেসলা বোর্ডের চেয়ার রবিন ডেনহোলম সেপ্টেম্বর মাসে জানান, মাস্ক এখন টেসলার ‘ফ্রন্ট অ্যান্ড সেন্টার’-এ রয়েছেন।
কোম্পানির বোর্ড আরও জানায়, মাস্ক আগামী এক দশকে উচ্চাকাঙ্ক্ষী কিছু লক্ষ্য অর্জন করতে পারলে তিনি এক ট্রিলিয়ন ডলারেরও বেশি সম্পদ অর্জন করতে পারেন। এর মধ্যে রয়েছে টেসলার বাজারমূল্য আটগুণ বাড়ানো, এক মিলিয়ন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত রোবট বিক্রি, আরও ১২ মিলিয়ন টেসলা গাড়ি বিক্রি এবং আরও কয়েকটি লক্ষ্য পূরণ।
গত মাসে মাস্ক প্রায় এক বিলিয়ন ডলারের টেসলা শেয়ার কিনেছেন, যা অনেক বিনিয়োগকারীর কাছে কোম্পানির প্রতি তার আস্থার ইঙ্গিত হিসেবে দেখা হয়েছে।
বিগত কয়েক বছর ধরে চীনের বিওয়াডি-এর মতো বৈদ্যুতিক গাড়ি নির্মাতাদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করছে টেসলা। বর্তমানে প্রতিষ্ঠানটি বৈদ্যুতিক গাড়ি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স ব্যবসায় রূপান্তরের পথে রয়েছে।

তথ্যসূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও