• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

সবমিলিয়ে ফাঁকা ঢাকায় চলাচলে স্বস্তি, নেই যানজট

প্রভাত রিপোর্ট / ৬০ বার
আপডেট : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
ছবি সংগৃহীত

প্রভাত রিপোর্ট: রাজধানী ট্রাফিক সিগন্যালগুলোতে আজ তেমন চাপ নেই। কোথাও দাঁড়াতে দেখা যায়নি। ম্যানুয়ালভাবে পরিচালিত ট্রাফিক সিগন্যালগুলো অনেকটাই ফাঁকা। ট্রাফিক পুলিশ স্বস্তিতে সড়কে পাশে বসে থাকতে দেখা যায়। তবে বিজয় স্মরণীসহ বেশ কয়েকটি জায়গায় স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চলতে দেখা যায়। কিন্তু সিগন্যালের কারণে তেমন যানজটও দেখা যায়নি।
ঢাকার প্রধান সড়কগুলোতেও ছিল একই চিত্র। রাজধানীর শ্যামলী, মোহাম্মদপুর, ধানমন্ডি, এলিফ্যান্ট রোড, কাঁটাবন, শাহবাগ, মৎস্যভবন, প্রেসক্লাব, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটরসহ সব জায়গাতেই ছুটির স্পষ্ট প্রভাব রয়েছে।
যত্রতত্র গাড়ির সারি নেই, ট্রাফিক সিগন্যালে থেমে থাকার চাপ নেই, পথচারীদের ভিড়ও কম। বাসেগুলোতে যাত্রীর চাপ ছিল না। ফাঁকা সিট নিয়ে বাসগুলোকে স্ট্যান্ড ছাড়তে দেখা যায়।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা এবং সাপ্তাহিক ছুটি মিলে ফাঁকা হয়ে গেছে ব্যস্ত শহর ঢাকা। দুর্গাপূজা শেষ হলেও আজও রাজধানীতে নেই চিরচেনা যানজট। চলাচলে ফিরেছে স্বস্তি। বাসেও নেই যাত্রীর চাপ, বাধাহীনভাবে গন্তব্যে ছুটে চলছে অটোরিকশা। শুক্রবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর বিভিন্ন সড়কে ঘুরে এমন দৃশ্য দেখা যায়।
মিরপুর-নিউ মার্কেট সড়কের ঠিকানা বাসের চালক আমজাদ হোসেন বলেন, গত দুই তিন ধরে যাত্রীর চাপ কম ছিল। ঢাকায় যাত্রী চাপ নেই। গতকালের তুলনায় আজ যাত্রী আরো কম। পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলে অনেকে ঢাকার বাইরে চলে গেছে। ঢাকা ফাঁকা হয়ে গেছে। যে রাস্তা দুই ঘণ্টা লাগতো, তা ৩০ মিনিটে চলে আসছি।
অটোরিকশা চালক মতিন বলেন, যানজটও নেই, যাত্রীও নেই। জুম্মার দিনে মানুষ বাহির হয় কম। আমরা বাহির না হলে খামু কী? আজকে অনেকটাই ঢাকা ফাঁকা।
যাত্রীরা জানান, বিভিন্ন সড়ক, টার্মিনাল, বাজার, এমনকি জনবহুল এলাকাগুলোতেও নেই সেই চিরচেনা ভিড়। শহরের গণপরিবহনগুলোতে যাত্রী সংখ্যা খুবই কম, অধিকাংশ বাসেই যাত্রীরা স্বাচ্ছন্দ্যে গন্তব্যে যাচ্ছেন।
আবুল হোসেন নামে বাসের এক যাত্রী বলেন, আজ বাসে তেমন ভিড় ছিল না, তবে যাত্রীর জন্য প্রতিটি স্টপেজে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। কারণ, রাস্তায় যাত্রী নেই বললেই চলে। যাত্রী তুলতে বাসও অপেক্ষা করছে। আগে যাত্রী বাসের জন্য অপেক্ষা করতো, আজকে বাস যাত্রীর জন্য অপেক্ষা করছে।
ঢাকার ধানমন্ডি সাত মসজিদ সড়কটি সব সময় ব্যস্তময় সড়ক। সেখানে অনেক নামিদামি রেস্তোরাঁ রয়েছে। রয়েছে হাসপাতালেও। সেই ব্যস্ত সড়কেও আজ ফাঁকা দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, রাজধানীর ধানমন্ডি সাত মসজিদ সড়কে আজ তেমন যাত্রী ছিল না। বাসের তেমন যাত্রীর চাপ ছিল না। সড়কে শুধু অটোরিকশার দাপট দেখা গেছে। যাত্রীরা অটোরিকশা করে গন্তব্যে যেতে দেখা যায়।
মোহাম্মদপুরের অটোরিকশা চালক জলিল মিয়া বলেন, আজ সকাল থেকে রাস্তা ফাঁকা দেখেছি। যানজট তো একেবারেই নেই। ঈদের সময় শুধু এমন খালি রাস্তা দেখা যায়। যাত্রী কম থাকায় তেমন ভাড়াও পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও