• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
‘রূপপুরে ফেব্রুয়ারির শেষ নাগাদ প্রথম ইউনিটে ফুয়েল লোডিং সম্পন্ন হবে’ পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি আইনজীবীকে ইসি মাছউদ পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগসহ তিন ইস্যুতে ইসির সামনে ছাত্রদলের অবস্থান নারীদের ঘরে রাখলে অর্ধেকের বেশি জনগোষ্ঠী কাজে আসবে না: মির্জা আব্বাস জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি করব : তারেক রহমান ইসি পক্ষপাতমূলক আচরণ করছে : মির্জা ফখরুল পিরোজপুর সদরে টোনা ইউনিয়নে গণশুনানি অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের সঙ্গে আঁতাত, কে সেই ভেনেজুয়েলার ‘মীরজাফর’? বেসরকারি খাতের একাধিক ব্যাংকের এমডি পদে আসছে নতুন মুখ একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারিদের আগের দুই বছরের মুনাফা কেটে রাখার সিদ্ধান্ত

পবিত্র রমজান মাস শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি , জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

প্রভাত রিপোর্ট / ১৬৪ বার
আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

প্রভাত ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থার প্রাথমিক হিসাব অনুযায়ী, পবিত্র রমজান মাস শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। এর অর্থ, আমরা রমজান মাস থেকে ঠিক ১৩৯ দিন দূরে আছি।
সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, রমজান মাস শুরু হবে নতুন চাঁদ ওঠার ভিত্তিতে। এ চাঁদ আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল ৪টা ১ মিনিটে আবুধাবির সময় অনুযায়ী জন্ম নেবে। কিন্তু এ নতুন চাঁদ সূর্যাস্তের এক মিনিট পরই অস্ত যাবে। তাই সেই দিন সন্ধ্যায় চাঁদ দেখা সম্ভব হবে না। তাই চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক নিশ্চিতকরণের পর রমজানের প্রথম দিন হতে পারে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি।
আল জারওয়ান জানান, আবুধাবিতে রোজা রাখার সময় শুরুতে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট হবে এবং মাসের শেষের দিকে এটি ধীরে ধীরে বেড়ে ১৩ ঘণ্টা ২৫ মিনিটে পৌঁছাবে। দিনের আলো শুরুতে ১১ ঘণ্টা ৩২ মিনিট থাকবে এবং মাস শেষে ১২ ঘণ্টা ১২ মিনিটে পৌঁছাবে।
আবুধাবিতে ওই মাসের শুরুতে তাপমাত্রা ১৬ক্কডিগ্রি সেলসিয়াস থেকে ২৮ক্কডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে জানিয়ে আল জারওয়ান বলেন, এটি উত্তরের শীতকালীন বাতাসের কারণে প্রভাবিত হবে। রমজানের শেষ দিকে তাপমাত্রা বেড়ে ১৯ক্কডিগ্রি থেকে ৩২ক্কডিগ্রি সেলসিয়াস হতে পারে। ওই সময় সাধারণত বসন্তকালীন আবহাওয়া ও পশ্চিমা বাতাস শুরু হয়। আল জারওয়ান আরও জানান, পবিত্র রমজানের পুরো মাস বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় বৃষ্টির পরিমাণ ১৫ মিলিমিটার ছাড়াতে পারে; যা মৌসুমি গড় আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও