• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

১২ লাখ টাকা খোয়ালেন ফারহান, ড্রাইভার গ্রেপ্তার

প্রভাত রিপোর্ট / ১০০ বার
আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

প্রভাত বিনোদন : বড়সড় আর্থিক জালিয়াতির শিকার বলিউড অভিনেতা ফারহান আখতার। দীর্ঘদিন বিশ্বাস করে পরিবারের সঙ্গে ছায়াসঙ্গীর মতো জুড়ে রেখেছিলেন যাকে, সেই ব্যক্তিই অভিনেতার লাখ লাখ টাকা হাতিয়ে নিলেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতীয় গণমাধ্যমের খবর, ফারহান আখতারের ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তার ব্যক্তিগত চালক নরেশ সিং এর বিরুদ্ধে। এ ঘটনায় সেই চালক ও একটি পেট্রল পাম্পের কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিনের বিশ্বাসী কর্মচারী হয়েও এমন আর্থিক জালিয়াতির ঘটনায় হতবাক ফারহান আখতার ও তার পরিবার।
জানা গেছে, ফারহান আখতারের মা হানি ইরানির গাড়ি চালাতেন নরেশ সিং। পরিবারের বিশ্বস্ত সদস্য হিসেবেই তিনি পরিচিত ছিলেন। সম্প্রতি হানি ইরানির ম্যানেজার হিসাব মেলাতে গিয়ে আর্থিক লেনদেনে গরমিল দেখতে পান। জানতে পারেন, গাড়িতে তেল ভরার জন্য হানি ইরানি তার ছেলে ফারহান আখতারের ক্রেডিট কার্ড নরেশ সিংকে দিয়েছিলেন। এই সুযোগে নরেশ কার্ডটি ব্যবহার করে ১২ লাখ রুপি হাতিয়ে নেন। তাকে এ কাজে সহযোগিতা করেছেন বান্দ্রার একটি পেট্রল পাম্পের কর্মী অরুণ সিং।
ম্যানেজার দিয়া ভাটিয়া জানান, নরেশ ৩৫ লিটার তেলের জায়গায় ৬২১ লিটারের ভুয়া বিল জমা দিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি দোষ স্বীকার করেন এবং বলেন, প্রায় তিন বছর ধরে তিনি এই কাজ করছেন। এ কাজে যাতে ধরা না পড়েন, সেজন্য তিনি পাম্প কর্মীকেও টাকা দিতেন। পরে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও