• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
আমরা কোনো দলের না, আমরা শুধু মানুষকে সচেতন করবো: স্বাস্থ্য উপদেষ্টা জুলাই শহীদ-আহতরা একাত্তরের মতোই মুক্তিযোদ্ধা: নজরুল ইসলাম প্রকৃত পরিবর্তনে প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য: ফরিদা আখতার চীনা বিশেষজ্ঞদের অনুমোদন পেলেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: রিজওয়ানা ‘মব’ শব্দটি বলার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে : তাজুল ইসলাম পুলিশ পেশাদারিত্বের পরিচয় দিলে এটি হবে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য কথা বলছি, এটাই গণতন্ত্রের সৌন্দর্য : জাইমা রহমান ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট নিয়ে সমালোচনা, আলোচনা স্লোগান নিয়েও ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত

সামনে মহাপরীক্ষা, কোনো ষড়যন্ত্র যেন সফল না হয়: ফখরুল

প্রভাত রিপোর্ট / ৬৬ বার
আপডেট : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

প্রভাত রিপোর্ট: জাতীয় নির্বাচন ভিন্নখাতে প্রবাহিত করতে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সামনে মহাপরীক্ষা আসছে, জাতিকে সুষ্ঠুভাবে নেতৃত্ব দিয়ে গণতন্ত্রের পথে পৌঁছাতে হবে। কোনো ষড়যন্ত্র যেন সফল না হয়, এজন্য শিক্ষক সমাজসহ সবাইকে সজাগ থাকতে হবে।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের শিক্ষক মহাসমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসন্ন নির্বাচনে শিক্ষকদের বিরাট ভূমিকা রয়েছে উল্লেখ করে তারেক রহমানের নেতৃত্বের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান মির্জা ফখরুল।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, গ্রামগঞ্জে সবখানে পৌঁছে যাবেন শিক্ষকরা। সেখানে তারেক রহমান ও দলের কার্যক্রম সম্পর্কে জানাবেন। সামনে মহাপরীক্ষা আসছে, জাতিকে সুষ্ঠুভাবে নেতৃত্ব দিয়ে গণতন্ত্রের পথে পৌঁছাতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতিকে নেতৃত্ব দিতে সক্ষম, তা গণমাধ্যমে দেওয়া তার সাক্ষাৎকারে প্রমাণিত হয়েছে বলেও উল্লেখ করেন দলের মহাসচিব।
শিক্ষকদের দাবি-দাওয়া ৩১ দফায় পূরণের কথা বলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষকদের প্রতি বিএনপির দাবি, সন্তানদের এমনভাবে গড়ে তুলবেন যেন তারা আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা গণতন্ত্রের কথা মুখে বলে কিন্তু বিশ্বাস করে না, জনগণকে তারা ধোকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনুপ্রবেশ ঘটিয়েছে। তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
মহাসমাবেশে সভাপতিত্ব করেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও