আজ
|| ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
নাজিরপুর শহীদ জিয়া কলেজে অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৭ অক্টোবর, ২০২৫
মো. বাবুল শেখ,পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুর শহীদ জিয়া কলেজ প্রাঙ্গণে অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন। রবিবার (৫ অক্টোবর), সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়া এ নির্বাচনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।এর মধ্যে বিএনপির দুইজন এবং জামায়াতের একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
বিএনপি প্রার্থী মোঃ মনিরুজ্জামান মাঝি সর্বোচ্চ ৭৪ ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেন এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন।
জামায়াত সমর্থিত প্রার্থী দ্বিতীয় স্থান অর্জন করেন কাজী মোসলে উদ্দিন, যিনি পেয়েছেন ৬৭ ভোট এবং বিএনপি সমর্থিত প্রার্থী তৃতীয় স্থান অর্জন করেন মোঃ মাহবুব খান, যার প্রাপ্ত ভোট ৪৫।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.