• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
আমরা কোনো দলের না, আমরা শুধু মানুষকে সচেতন করবো: স্বাস্থ্য উপদেষ্টা জুলাই শহীদ-আহতরা একাত্তরের মতোই মুক্তিযোদ্ধা: নজরুল ইসলাম প্রকৃত পরিবর্তনে প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য: ফরিদা আখতার চীনা বিশেষজ্ঞদের অনুমোদন পেলেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: রিজওয়ানা ‘মব’ শব্দটি বলার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে : তাজুল ইসলাম পুলিশ পেশাদারিত্বের পরিচয় দিলে এটি হবে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য কথা বলছি, এটাই গণতন্ত্রের সৌন্দর্য : জাইমা রহমান ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট নিয়ে সমালোচনা, আলোচনা স্লোগান নিয়েও ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত

চকরিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশার ফুটপাত দখলে বিপর্যস্ত পৌরজীবন

প্রভাত রিপোর্ট / ৭১ বার
আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

নুরুল ইসলাম সুমন, চট্টগ্রাম দক্ষিণ : কক্সবাজারের চকরিয়া পৌরশহরের প্রধান সড়ক এখন ব্যাটারিচালিত অটোরিকশার দখলে। হাসপাতাল মোড় থেকে নিউ মার্কেট পর্যন্ত রাস্তাজুড়ে সারি সারি অটোরিকশা দাঁড়িয়ে থাকে ঘণ্টার পর ঘণ্টা। এতে ফুটপাত দখল হয়ে পড়েছে, বাধাগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষের চলাচল। বুধবার (৮ অক্টোবর)। সকাল থেকেই হাসপাতাল থেকে নিউ মার্কেট পর্যন্ত এলাকায় ছিলো তীব্র যানজট। ফুটপাতজুড়ে থেমে থাকা অটোরিকশার কারণে পথচারীরা বাধ্য হয়ে মূল সড়কে হাঁটছেন, ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
স্থানীয় বাসিন্দা সোহেল বলেন, “দৈনন্দিন জীবনযাত্রা একেবারেই দুর্ভোগে পরেছে, কষ্টের যেন শেষ নেই। নাগরিকদের অভিযোগ, পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবৈধভাবে অটোরিকশার স্ট্যান্ড গড়ে ওঠায় শহরের শৃঙ্খলা নষ্ট হচ্ছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
চকরিয়া পৌরশহরে যানজট যেন এখন নিত্যদিনের সঙ্গী। সকাল-বিকেল নিয়মিত যানজটে বিপর্যস্ত হচ্ছে ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের জীবনযাত্রা।
বিশেষ করে হাসপাতালে জরুরি রোগী নিয়ে যেতে গিয়ে বিপাকে পড়ছেন স্বজনরা। অনেক সময় এই বিলম্বে রোগীর জীবনও ঝুঁকিতে পড়ে।
একজন ভুক্তভোগী বলেন, “রোগী নিয়ে হাসপাতালে পৌঁছাতে অনেক সময় এক ঘণ্টারও বেশি লেগে যায়। এটা চরম দুর্ভোগ।” স্থানীয়দের দাবি, উপজেলা ও পৌর প্রশাসন একযোগে ব্যবস্থা নিলে এই দুরবস্থা থেকে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব।
চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান বলেন, “যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত রাখতে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। খুব শিগগিরই পৌর প্রশাসনের সঙ্গে যৌথভাবে টেকসই পদক্ষেপ নেওয়া হবে, যাতে পথচারী ও সাধারণ মানুষের দুর্ভোগ কমে আসে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও