• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
আমরা কোনো দলের না, আমরা শুধু মানুষকে সচেতন করবো: স্বাস্থ্য উপদেষ্টা জুলাই শহীদ-আহতরা একাত্তরের মতোই মুক্তিযোদ্ধা: নজরুল ইসলাম প্রকৃত পরিবর্তনে প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য: ফরিদা আখতার চীনা বিশেষজ্ঞদের অনুমোদন পেলেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: রিজওয়ানা ‘মব’ শব্দটি বলার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে : তাজুল ইসলাম পুলিশ পেশাদারিত্বের পরিচয় দিলে এটি হবে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য কথা বলছি, এটাই গণতন্ত্রের সৌন্দর্য : জাইমা রহমান ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট নিয়ে সমালোচনা, আলোচনা স্লোগান নিয়েও ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত

কাকরাইলের বিজয়নগরে জাতীয় পার্টির কর্মী সমাবেশ পণ্ড

প্রভাত রিপোর্ট / ৭৭ বার
আপডেট : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
সংগৃহীত ছবি

প্রভাত রিপোর্ট: রাজধানীর কাকরাইলের বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডাকা কর্মী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সমাবেশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করছে পুলিশ। এ সময় সমাবেশস্থলে সাউন্ডগ্রেনেডের শব্দ পাওয়া যায়। শনিবার (১১ অক্টোবর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া, দলীয় প্রতীক নিয়ে ‘ষড়যন্ত্র’সহ সার্বিক বিষয়ে জরুরি সভা ডাকেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এর আগে ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে শুরু হয় কর্মী সমাবেশ। মঞ্চে উপস্থিত হন জি এম কাদের, শামীম হায়দার পাটোয়ারীসহ প্রথম সারির নেতারা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা। চারপাশে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) সমাবেশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা, টিয়ারশেল ও সাউন্ড নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) বিকেলে জাপার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, মব ভায়োলেন্স বন্ধসহ কয়েকটি দাবিতে কাকরারাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয় সামনে কর্মী সমাবেশ আয়োজন করে।
সমাবেশের শুরু থেকেই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। এ সময় বক্তারা সরকারবিরোধী বিভিন্ন বক্তব্য দিচ্ছিলেন। বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান, টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। ছত্রভঙ্গ হয়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা অবস্থান নেন বিভিন্ন মোড়ে মোড়ে। দলটির নেতা কর্মীরা অভিযোগ করেন, শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছে পুলিশ।
সেখানে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরা জানান, দলটির কার্যালয়ের সামনে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। মোতায়ন রয়েছে পুলিশ সদস্য। জাপার চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী কেন্দ্রীয় কার্যালয় অবস্থান করছেন। পুলিশ বাইরে থেকে গেট বন্দ করে রেখেছে।
এদিকে রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন, অনুমতি ছাড়া রাস্তায় দাঁড়িয়ে কর্মসূচি পালন করায় বিঘ্ন ঘটছিল। সরে যাওয়ার জন্য বার বার তাদের অনুরোধ করলেও সরেননি তারা। এজন্য তাদের সরিয়ে দেয়া হয়েছে মাত্র। কাউকে আটক করা হয়নি। এর আগে ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে শুরু হয় কর্মী সমাবেশ। মঞ্চে উপস্থিত হন জিএম কাদের, শামীম হায়দার পাটোয়ারীসহ প্রথম সারীর নেতারা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা। চারপাশে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও