• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

শেষযাত্রায় সহযোদ্ধাদের ভালোবাসায় সিক্ত হলেন সৈয়দ মনজুরুল ইসলাম

প্রভাত রিপোর্ট / ১৫৭ বার
আপডেট : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

প্রভাত রিপোর্ট: শেষযাত্রায় সহযোদ্ধাদের শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হলেন লেখক ও শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম। তাকে শ্রদ্ধা জানাতে প্রবল বৃষ্টি উপেক্ষা করেও কেন্দ্রীয় শহিদ মিনারে ছুটে যান তার সহকর্মী শিক্ষক, ছাত্র, সরকারের উপদেষ্টা, লেখক, রাজনীতিবিদ ও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিত্বরা। শনিবার (১১অক্টোবর) বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনারে তার মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সেখানে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বরেণ্য এই শিক্ষাবিদদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন তার দীর্ঘদিনের সহযোদ্ধারা। সবাই একবাক্যে তাকে নির্লোভ, সৎ ও বিনয়ী মানুষ হিসেবে আখ্যায়িত করেন। তারা বলেন, অন্যের মতামতকে সম্মান করার পাশাপাশি নতুন লেখকদের তিনি উৎসাহ দিতেন।
সৈয়দ মন্জুরুল ইসলামকে শ্রদ্ধা নিবেদন শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘তিনি ছিলেন অসম্ভব জ্ঞানী, বিনয়ী ও নির্লোভ মানুষ ছিলেন। তিনি এক ধরনের বিশ্বাস লালন করলেও অন্যদের মতামতকেও শ্রদ্ধা করতেন। অসাধারণ মনের এ বড় মানুষটি সব সময় নতুন লেখকদের উৎসাহ দিতেন।
বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘তিনি ছিলেন সবার শ্রদ্ধার পাত্র। তার ব্যক্তিগত অবস্থান স্পষ্ট ছিল। তবে ভিন্নমতকেও সম্মান করতেন। আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ জাতি একজন শ্রেষ্ঠ শিক্ষককে হারালো। তিনি সব সময় মানুষের সম্মানের পাত্র হিসেবে থাকবেন।’
ইমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘সৈয়দ মনজুরুল ইসলাম চিত্রকলা ও নন্দনতত্ত্ব, ইংরেজি ভাষায় সাহিত্য চর্চা করতেন। নাট্যচর্চাও করতেন নিয়মিত। সব সময় নতুন ভাবনায় ছিলেন। তাকে কখনও বিষণ্ন দেখিনি। তিনি সব সময় কাজে ছিলেন। তার কাজ ও দৃষ্টান্ত আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’
শহীদ মিনারে সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ব্যক্তিত্বরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সাধারণ সম্পাদক কাফী রতন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, কথাসাহিত্যিক মো. হেলাল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের পক্ষে এমডি সাওয়াল খানম, অন্যদিন ও অন্য প্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম, হেরিটেজ ফাউন্ডেশনের মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন, জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান, পাঠশালা সাউথ এশিয়ান ফোরাম, আলোকচিত্রী শহিদুল আলম, এটি এন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১৯৯৩ ব্যাচ, রফিক আজাদ স্মৃতি পর্ষদের পক্ষে কবি দিলারা হাফিজ, কবি তুষার দাস, সত্যেন সেন শিল্পী গোষ্ঠী, ছোট বোন সাইয়েদা সাত্তার বেবি ও এথিকস ক্লাব বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন।
শহিদ মিনার থেকে সৈয়দ মনজুরুল ইসলামের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নিয়ে যাওয়া হয়। সেখানে তার জানাজা হয়েছে। এর আগে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে সৈয়দ মনজুরুল ইসলামের মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সেখানে কলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী, ইংরেজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সংগীত বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা ফুল দিয়ে মনজুরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও