• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম
আমরা কোনো দলের না, আমরা শুধু মানুষকে সচেতন করবো: স্বাস্থ্য উপদেষ্টা জুলাই শহীদ-আহতরা একাত্তরের মতোই মুক্তিযোদ্ধা: নজরুল ইসলাম প্রকৃত পরিবর্তনে প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য: ফরিদা আখতার চীনা বিশেষজ্ঞদের অনুমোদন পেলেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: রিজওয়ানা ‘মব’ শব্দটি বলার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে : তাজুল ইসলাম পুলিশ পেশাদারিত্বের পরিচয় দিলে এটি হবে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য কথা বলছি, এটাই গণতন্ত্রের সৌন্দর্য : জাইমা রহমান ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট নিয়ে সমালোচনা, আলোচনা স্লোগান নিয়েও ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত

১৬ বছর হাসিনার আমলে আমরা ফেইক ইলেকশন দেখেছি : শফিকুল আলম

প্রভাত রিপোর্ট / ৬৪ বার
আপডেট : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

ফারুক আহমেদ, ময়মনসিংহ: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ১৬ বছর হাসিনার আমলে আমরা ফেইক ইলেকশন দেখেছি আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। সব বাধা ও সংশয় ধুয়ে মুছে কেটে গেছে। তিনি বলেন, অনেক বছর পর আমরা একটা রিয়েল ইলেকশন দেখব। এবার ইতিহাসের অন্যতম একটা বেস্ট ইলেকশন হবে। ইতোমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। শুক্রবার বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলো প্রার্থিতা ঘোষণা শুরু করেছে। আগামী দু-তিন সপ্তাহ পর থেকে সব দল তাদের প্রার্থীদের নাম প্রকাশ শুরু করবে। তখন নির্বাচনী পরিবেশ আরও জমজমাট হয়ে উঠবে। ইতোমধ্যে জুলাই সনদ নিয়ে সব দল একমত হয়েছে। আগামী ১৫ তারিখ সব দল সই করবে জুলাই সনদে। এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রেসক্লাবের সহসভাপতি নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আইয়ুব আলী প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও