• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’র ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রভাত রিপোর্ট / ৮২ বার
আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

প্রভাত রিপোর্ট: জুলাই স্মৃতি সম্পর্কিত স্থাপনা নির্মাণের বাজেট নিয়ে প্রশ্ন তোলে বিতর্ক সৃষ্টির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তোলার ঘটনায় স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ। রবিবার (১২ অক্টোবর) বিকেলে রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিতব্য ‘জুলাই স্মৃতিস্তম্ভ’র ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, রাজনৈতিক অপচেষ্টা ফলাতেই একটি মহল জুলাই স্মৃতি সম্পর্কিত স্থাপনা নির্মাণের বাজেট নিয়ে প্রশ্ন তুলেছে। জনগনের দায়বদ্ধতা থেকে নয় বরং রাজনৈতিক উদ্দেশ্যেই এমন সমালোচনা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় তিনি আরও অভিযোগ করেন, বিগত সরকারের আমলে যারা শতশত কোটি টাকা আত্মসাৎ করতো, তারাই এখন অপপ্রচার চালাচ্ছে।
জুলাইয়ের চেতনা ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রজন্ম থেকে প্রজন্ম জুলাইয়ের স্মৃতি ধরে রাখতে কাজ করা হবে। কেউ তা দমিয়ে রাখতে পারবে না। আসছে ডিসেম্বরে এই ‘জুলাই স্মৃতিস্তম্ভ’র নির্মাণ কাজ শেষ হবে বলেও জানান উপদেষ্টা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও