• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম
আমরা কোনো দলের না, আমরা শুধু মানুষকে সচেতন করবো: স্বাস্থ্য উপদেষ্টা জুলাই শহীদ-আহতরা একাত্তরের মতোই মুক্তিযোদ্ধা: নজরুল ইসলাম প্রকৃত পরিবর্তনে প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য: ফরিদা আখতার চীনা বিশেষজ্ঞদের অনুমোদন পেলেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: রিজওয়ানা ‘মব’ শব্দটি বলার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে : তাজুল ইসলাম পুলিশ পেশাদারিত্বের পরিচয় দিলে এটি হবে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য কথা বলছি, এটাই গণতন্ত্রের সৌন্দর্য : জাইমা রহমান ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট নিয়ে সমালোচনা, আলোচনা স্লোগান নিয়েও ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত

বাগেরহাটে কৃষকদের নিয়ে ধ্রুবতারার উঠান বৈঠক

প্রভাত রিপোর্ট / ১০২ বার
আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার, বাগেরহাট : বাগেরহাটে কৃষকদের নিয়ে উঠান বৈঠকের আয়োজন করেছে ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশন, বাগেরহাট জেলা শাখা। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশেমপুর গ্রামে অনুষ্ঠিত এবৈঠকে কৃষি বিষয়ক নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয় এবং কৃষকদের মতামত গ্রহণ করা হয়।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিঠুন মল্লিক।
এসময় আরো উপস্থিত ছিলেন ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সভাপতি কাজী মাহফুজুর রহমান এবং ইয়ুথ এন্ডিং হাঙ্গারের প্রতিনিধি মোহাম্মদ শাহেদ, ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশনের বাগেরহাট জেলা শাখার সভাপতি জুম্মান শেখ, সাধারণ সম্পাদক আলী আকবর, সহ-সাধারণ সম্পাদক নিয়ামুল হাসান, সুমাইয়া আক্তার, সাংগঠনিক সম্পাদক শিয়াতুল ইসলাম সাব্বির, সদস্য ইয়াসিন নকীব, রাবিউল ইসলাম, সাজিদ ফকির, ফারজানা আক্তার জেমী, বাধন মোল্লা, মারিয়া আফরিন মৌ, সাগর, মাসুম, তারেক ও মোহাম্মদ বাইজিদ।
বক্তারা বলেন, এধরনের উঠান বৈঠক কৃষকদের মাঠপর্যায়ের সমস্যা চিহ্নিত করতে সহায়তা করবে। পাশাপাশি টেকসই কৃষি চর্চা ও পরিবেশবান্ধব পদ্ধতি গ্রহণে কৃষকদের উৎসাহিত করবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও