• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

জেনেভা ক্যাম্পে সেনা অভিযান: ৩২টি ককটেল উদ্ধার, আটক ৩

প্রভাত রিপোর্ট / ১১৯ বার
আপডেট : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

প্রভাত রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযানে ৩২টি তাজা ককটেলসহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন জনকে আটক করেছেন সেনা সদস্যরা। সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাতে বসিলা আর্মি ক্যাম্পের একটি দল বিশেষ অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করে। পরে রাতেই সেনাবাহিনীর বসিলা ক্যাম্প থেকে পাঠানো এক বার্তায় অভিযান ও উদ্ধার অভিযানের বিষয়টি জানানো হয়।
সেনাবাহিনীর বার্তায় বলা হয়, উদ্ধার করা ককটেলগুলো রাত সোয়া ৩টার দিকে নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করা হয়। এ সময় ঘটনাস্থলের নিরাপত্তা জোরদার এবং পুরো প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হয়।
সংক্ষিপ্ত বার্তার সঙ্গে সেনাবাহিনী দুটি ভিডিও পাঠিয়েছে। একটি ভিডিওতে দেখা যায়, আটক তিন জনকে একটি গাড়িতে তোলা হচ্ছে। অপর ভিডিওতে সেনা সদস্যদের উদ্ধার করা বিস্ফোরক সামগ্রী সতর্কতার সঙ্গে গাড়িতে তুলতে দেখা যায়।
সেনা সূত্র জানায়, উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্য ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও