• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

৮৪ আসনে প্রার্থী ঘোষণা করলো এলডিপি

প্রভাত রিপোর্ট / ১১৮ বার
আপডেট : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

প্রভাত রিপোর্ট: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের নেতাকর্মীদের তথ্য যাচাই-বাছাই করে ৮৪ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ বীর বিক্রম। মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এই তালিকা প্রকাশ করেন।
অলি আহমদ সকল প্রার্থীদের নিজ নিজ এলাকায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং জনমত গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক।’ সুতরাং জোটগতভাবে নির্বাচন হলে দলীয় নেতাকর্মীকে জোটের সিদ্ধান্ত মেনে নেওয়ার আহবান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এলডিপির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল ড. চৌধুরী হাসান সারওয়ার্দী, ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট এসএম মোরশেদসহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও