• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

প্রভাত রিপোর্ট / ৬০ বার
আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি: সারা দেশের মতো বাগেরহাটেও নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-পালিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও জেলা প্রশাসনের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শোভাযাত্রাটি পুনরায় একই স্থানে এসে শেষ হয়।পরে বিআরটি, বাগেরহাটের সহকারী পরিচালক জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড. ফখরুল হাসান,
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামীম হাসান, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান প্রমুখ।বক্তারা বলেন, “নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি চালক ও যাত্রীদেরও দায়িত্বশীল হতে হবে। স্কুল-কলেজ থেকে শুরু করে পরিবার পর্যায়ে সড়ক নিরাপত্তা শিক্ষা ছড়িয়ে দিতে হবে।”আলোচনা শেষে সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে মোটরসাইকেল চালকদের মধ্যে মানসম্মত হেলমেট বিতরণ করা হয়।
এদিকে সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) বাগেরহাট শাখার উদ্যোগে আদালত চত্বরের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিসচা বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, যুগ্ম সম্পাদক এইচ এম মাইনুল ইসলাম, কোষাধ্যক্ষ এস এস সোহান, যমুনা টেলিভিশনের প্রতিনিধি ইয়ামিন আলী ও আবু বক্কর সিদ্দিক। বক্তারা বলেন, “সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবার আগে সচেতনতা জরুরি। মানসম্মত হেলমেট ব্যবহার, গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন মেনে চললেই অনেক প্রাণহানি রোধ সম্ভব।”আলোচনা সভা শেষে নিসচা বাগেরহাট শাখার পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে সড়ক নিরাপত্তায় করনীয় বিষয়ক প্রচারপত্র বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও