• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম
আমরা কোনো দলের না, আমরা শুধু মানুষকে সচেতন করবো: স্বাস্থ্য উপদেষ্টা জুলাই শহীদ-আহতরা একাত্তরের মতোই মুক্তিযোদ্ধা: নজরুল ইসলাম প্রকৃত পরিবর্তনে প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য: ফরিদা আখতার চীনা বিশেষজ্ঞদের অনুমোদন পেলেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: রিজওয়ানা ‘মব’ শব্দটি বলার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে : তাজুল ইসলাম পুলিশ পেশাদারিত্বের পরিচয় দিলে এটি হবে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য কথা বলছি, এটাই গণতন্ত্রের সৌন্দর্য : জাইমা রহমান ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট নিয়ে সমালোচনা, আলোচনা স্লোগান নিয়েও ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত

এক মাস আগেও ডন আমাকে হুমকি দিয়েছে: নীলা চৌধুরী

প্রভাত রিপোর্ট / ১৭৪ বার
আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

প্রভাত ডেস্ক : জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর অবশেষে হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের নির্দেশে রমনা থানায় মামলা করা হয়েছে, যেখানে ১১ জনকে আসামি করা হয়েছে। একই সঙ্গে আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ। দীর্ঘ প্রায় তিন দশক ধরে ছেলের মৃত্যুর বিচার দাবি করে আসছিলেন সালমান শাহর মা নীলা চৌধুরী। আদালতের নির্দেশে অবশেষে তিনি কিছুটা স্বস্তি পেয়েছেন।
লন্ডন থেকে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই ২৯ বছরে অনেক মানুষ আমাকে খারাপ বলেছে, আমার ছেলেকে খারাপ বলেছে। কেউ বলেছে, আমি নাকি নিজেই আমার ছেলেকে মেরেছি। কিন্তু আমি জানতাম, একদিন আইন প্রমাণ করবে এটা খুন।’ তিনি আরও বলেন, ‘আদালতের সোমবারের সিদ্ধান্ত আমাকে মানসিকভাবে শান্তি দিয়েছে। মামলার কার্যক্রম এত দ্রুত শুরু হবে ভাবিনি। এখন মনে হচ্ছে, অবশেষে ন্যায়বিচার পাব।’
সালমান শাহর মৃত্যুর প্রসঙ্গে নীলা চৌধুরী বলেন, ‘খুনের চিহ্ন আর আত্মহত্যার চিহ্ন এক নয়। আমার ছেলের শরীরে খুনের আলামত ছিল। সামিরা চট্টগ্রাম থেকে লোক এনে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। এর সঙ্গে আজিজ মোহাম্মদের লোকজনও জড়িত।’তিনি দাবি করেন, ‘আমি ২৯ বছর ধরে বলেছি আমার ছেলে আত্মহত্যা করার মতো ছেলে নয়। আদালতের পদক্ষেপে সেই কথার সত্যতা পাওয়া যাচ্ছে।’
নীলা চৌধুরী আরও অভিযোগ করেন, সম্প্রতি অভিনেতা ডন তাকে হুমকি দিয়েছেন। তিনি বলনে, ‘এক মাস আগেও ডন আমাকে হুমকি দিয়েছে, প্রেসক্লাবের সামনে যেতে বলেছে। ভাবুন, যে একসময় আমার ছেলের পিছে পিছে ঘুরত, সেই এখন আমাকে হুমকি দেয়! এত সাহস সে কোথা থেকে পায়?’
নিজের দীর্ঘ লড়াইয়ের প্রসঙ্গে নীলা চৌধুরী বলেন, ‘আমি বিশ্বাস করি, ইনশা আল্লাহ এবার ন্যায়বিচার পাব। এত বছর ধরে যারা আমাকে অপমান করেছে, হুমকি দিয়েছে—তাদের বিচার হবেই।’
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসায় মৃত অবস্থায় পাওয়া যায় জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে। শুরুতে ঘটনাটি আত্মহত্যা হিসেবে বিবেচিত হয়। তবে সালমানের পরিবার প্রথম থেকেই এটি হত্যা বলে দাবি করে আসছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও