• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

‘ছাওয়া’-কে টপকে বক্স অফিসে ইতিহাস গড়ল ‘কান্তারা চ্যাপ্টার ১’

প্রভাত রিপোর্ট / ৪১ বার
আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

প্রভাত বিনোদন: টানা কয়েক মাস ধরে বক্স অফিসে ঝড় তোলা ভিকি কৌশল অভিনীত সিনেমা ‘ছাওয়া’-কে টপকে ২০২৫ সালের সর্বোচ্চ উপার্জনকারী ভারতীয় সিনেমার তকমা ছিনিয়ে নিল ঋষভ শেট্টি পরিচালিত ‘কান্তারা চ্যাপ্টার ১’। বিশ্বব্যাপী নজরকাড়া আয়ের মাধ্যমে সিনেমাটি কেবল দর্শকের মনই জয় করেনি, ভেঙে দিয়েছে অতীতের সব রেকর্ড। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল ভিকি কৌশল অভিনীত ‘ছাওয়া’। বিশ্বব্যাপী সিনেমাটি প্রায় ৮০৭ কোটি টাকা আয় করে সেই সময় সর্বোচ্চ আয়কারী ছবির তালিকায় নিজের স্থান পাকাপোক্ত করেছিল। তবে ২ অক্টোবর মুক্তি পাওয়া ‘কান্তারা চ্যাপ্টার ১’ মাত্র তিন সপ্তাহের মধ্যেই সেই ইতিহাস বদলে দিয়েছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঋষভ শেট্টির এই ব্লকবাস্টার সিনেমাটির মোট বিশ্বব্যাপী আয় ৮০৯ কোটি টাকা। ফলে ‘ছাওয়া’কে (প্রায় ৮০৭ কোটি) পিছনে ফেলে ‘কান্তারা চ্যাপ্টার ১’ এখন ২০২৫ সালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা।
‘কান্তারা চ্যাপ্টার ১’-এর প্রযোজনা সংস্থা হোম্বেল ফিল্মসের তথ্য অনুযায়ী, ছবিটি মুক্তির প্রথম দুই সপ্তাহেই বিশ্বব্যাপী ৭১৭ কোটি টাকা আয় করেছিল। তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে নিজের দাপট বজায় রাখে সিনেমাটি। এ সময়ে শুধু ভারতীয় বক্স অফিসেই প্রায় আরও ৩৮ কোটি টাকা ঘরে তুলেছে ছবিটি। অন্যদিকে, মাত্র ছ’দিনে বিশ্বব্যাপী ৯২ কোটি টাকার ব্যবসা করেছে সিনেমাটি, যা মোট সংগ্রহকে ৮০৯ কোটিতে পৌঁছে দিয়েছে।
প্রসঙ্গত, ‘কান্তারা চ্যাপ্টার ১’ হলো ২০২২ সালের সুপারহিট ‘কান্তারা’-এর প্রিক্যুয়েল। ১২৫ কোটি টাকা বাজেটে নির্মিত এই সিনেমাটিতে ঋষভ শেট্টির পাশাপাশি অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত, জয়রাম এবং গুলশান দেবাইয়া।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও