আজ
|| ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
টেকনাফে অপহরণ-পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা ৪৪ জনকে উদ্ধার
প্রকাশের তারিখঃ ২৪ অক্টোবর, ২০২৫
প্রভাত রিপোর্ট: কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার পাহাড়ি এলাকায় কোস্টগার্ড ৪৪ জনকে উদ্ধার করেছে, যারা অপহরণ ও মুক্তিপণ আদায় বা পাচারের উদ্দেশ্যে বন্দি ছিল। উদ্ধারকৃতদের মধ্যে ৪১ জন রোহিঙ্গা এবং তিনজন বাংলাদেশি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত আড়াইটা থেকে শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৭টা পর্যন্ত বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়া পাড়ার পিরিচভাঙা পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
কোস্টগার্ড জানায়, গোপন সূত্রে ওই পাহাড়ি এলাকায় মালয়েশিয়ায় পাচার ও মুক্তিপণ আদায়ের জন্য নারী-পুরুষদের জড়ো করার খবর পেয়ে এ অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া ৪৪ জনকে বর্তমানে টেকনাফে কোস্টগার্ডের কেরুনতলী স্টেশনে রাখা হয়েছে।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.