• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

নোয়াখালীর আঞ্চলিক গানের জনক, অধ্যাপক মোহাম্মদ হাশেমের গানে পুতুলের অ্যালবাম উদ্বোধন

প্রভাত রিপোর্ট / ৯৩ বার
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

প্রভাত বিনোদন: নোয়াখালীর আঞ্চলিক গানের জনক, বরেণ্য গীতিকার ও সুরকার অধ্যাপক মোহাম্মদ হাশেমের তিনটি জনপ্রিয় গান নতুন আঙ্গিকে উপস্থাপন করে প্রকাশিত হলো বর্তমান প্রজন্মের তারকা শিল্পী সাজিয়া সুলতানা পুতুলের অ্যালবাম ‘ও রসিক তালতো ভাই’।
রাজধানীর ধানমন্ডি ক্লাবে শনিবার সন্ধ্যায় এক জমকালো আয়োজনে আমন্ত্রিত অতিথিদের নিয়ে অ্যালবামটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাজিয়া সুলতানা পুতুল ও সংগীত পরিচালক সৈয়দ রেজা আলী।
চ্যানেল হাশেম মিউজিকের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ধানমন্ডি ক্লাবের সভাপতি হাবিব উল্যাহ বাবুল। বক্তব্যে তিনি বলেন, অধ্যাপক মোহাম্মদ হাশেমের লেখা হাজারো গান শুধু নোয়াখালীর আঞ্চলিক সংগীত নয়, এটি বাংলাদেশের লোক সংগীত ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তার লেখা ও সুরে লোকজীবনের আবেগ-অনুভূতির প্রতিচ্ছবি ফুটে ওঠে।
এ অ্যালবাম প্রকাশের মাধ্যমে নোয়াখালীর আঞ্চলিক গানের জনক মোহাম্মদ হাশেমের গান নতুন প্রজন্মের কাছে আরও সহজলভ্য হবে-এমন প্রত্যাশা ব্যক্ত করেন অতিথি ও আয়োজকরা।
অনুষ্ঠানে হাশেম মিউজিকের পক্ষ থেকে ধানমণ্ডি ক্লাব সভাপতি হাবিব উল্যাহ বাবুল, শিল্পী সাজিয়া সুলতানা পুতুল এবং সংগীত পরিচালক সৈয়দ রেজা আলীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। গুণীজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সাংবাদিক সানজিদা সুলতানা।
হাশেম মিউজিকের পরিচালক মুস্তফা মনওয়ার সুজনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জিটিভির সিনিয়র রিপোর্টার শাহরিয়ার বাঁধন।
এ আয়োজনে সম্মানিত অতিথি ছিলেন প্রকৌশলী নিজাম উদ্দিন হৃদয়, সংগীত শিল্পী ও পরিচালক এফ এ প্রিতম, সাংবাদিক আশরাফ ঢালী ও আরিফ সম্রাট।
পুতুলের নতুন এ অ্যালবামের গানগুলো হলো- ও রসিক তালতো ভাই, আঙ্গোবাড়ি নোয়াখালী রয়াল ডিস্টিক ভাই এবং হাইদলে বউ ভাত খায় না। সংগীত পরিচালনা করেছেন সৈয়দ রেজা আলী। ইউটিউব চ্যানেল ‘হাশেম মিউজিক’ এর জন্য অ্যালবামটি নির্মাণ করেছেন মুস্তফা মনওয়ার সুজন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও