• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

বিমানবন্দর স্টেশনে ট্রেনের বগিতে মিলল ৮ পিস্তল, গুলি ও গান পাউডার

প্রভাত রিপোর্ট / ১২৬ বার
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

প্রভাত রিপোর্ট: রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে রাজশাহী থেকে আসা বনলতা এক্সপ্রেসের একটি বগি থেকে আটটি বিদেশি পিস্তলসহ বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৬ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে ট্রেনটির খ নম্বর বগির এক নম্বর কেবিনে পরিত্যক্ত অবস্থায় একটি ট্রলিব্যাগে এই পিস্তলগুলো পাওয়া যায়। পাশাপাশি গুলি, ম্যাগাজিন ও গান পাউডারও পাওয়া যায় সেখানে।
এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের সহায়তায় বিমানবন্দর রেলওয়ে স্টেশনে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি তল্লাশি করে আটটি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড অ্যামুনিশন, ২.৩৯ কেজি গান পাউডার এবং ২.২৩ কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানায় আইএসপিআর। পরিদপ্তর থেকে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারাবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও