• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

রাণীনগরে কৃষি প্রণোদনার সার বীজ বিতরণের উদ্বোধন

প্রভাত রিপোর্ট / ২১১ বার
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

চন্দন ইসলাম, আত্রাই-রাণীনগর: নওগাঁর রাণীনগর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি মৌসুমের কৃষি প্রণোদনার সার বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেন।
২০২৫-২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে গম, সরিষা, বোরো ধান, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর এবং অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. মোস্তাকিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপ-সরকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হুদা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ।
উপজেলা কৃষি বিভাগ জানায়, উপজেলার ৫০০ জন কৃষককে গম, ৪ হাজার ২০০ জনকে সরিষা, ২০ জনকে সূর্যমুখী, ১০ জনকে চিনাবাদাম, ৩০ জনকে পেঁয়াজ, ৩০ জনকে মুগ ও ২০ জনকে মসুর বীজ ও সার দেওয়া হবে। উদ্বোধনের দিন ১০০ জন কৃষককে প্রণোদনার সার বীজ দেওয়া হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও