• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
চীনা বিশেষজ্ঞদের অনুমোদন পেলেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: রিজওয়ানা ‘মব’ শব্দটি বলার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে : তাজুল ইসলাম পুলিশ পেশাদারিত্বের পরিচয় দিলে এটি হবে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য কথা বলছি, এটাই গণতন্ত্রের সৌন্দর্য : জাইমা রহমান ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট নিয়ে সমালোচনা, আলোচনা স্লোগান নিয়েও ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫ হাজার, দাবি সরকারি কর্মকর্তার ২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কোথায় কে প্রার্থী হচ্ছেন হজযাত্রীরা ৮০টি কেন্দ্রে টিকা নিতে পারবেন

নাঈমুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রভাত রিপোর্ট / ১১৭ বার
আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

প্রভাত রিপোর্ট: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিল না করায় এই মামলা করেছে। এদিন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ জালিয়াতির ঘটনায় সাবেক মহাপরিচালক রফিকুল ইসলাম মন্ডলসহ ৪৪ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে কমিশন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন সাংবাদিক নাঈমুল ইসলাম খান। গণঅভ্যুত্থানের সময় বিগত সরকারের পক্ষে গণমাধ্যমে তিনি ছিলেন অন্যতম সক্রিয় মুখ।
পটপরিবর্তনের পর তার সম্পদের খোঁজে মাঠে নামে দুদক। জারি করা হয় সম্পদ বিবরণীর নোটিশ। আত্মগোপনে থাকায় সম্পদ হিসাব দাখিল না করায় নাঈমুল ইসলাম খান দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক। একইসঙ্গে তার অবৈধ সম্পদের অনুসন্ধানও চলমান রয়েছে। এদিকে, লিখিত ও মৌখিক পরীক্ষায় পাস না করেই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক সহকারী পদে ৪২ জনকে নিয়োগের ঘটনায় সাবেক মহাপরিচালক ড. রফিকুল ইসলাম মন্ডলসহ ৪৪ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে কমিশন।
এদিন, দুদকের আবেদনে পতিত সরকারের রেলমন্ত্রী মুজিবুল হকের সহযোগী সাবেক যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারের পাঁচটি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও