• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা
এনসিপিকে শাপলা দেয়ার সুযোগ নেই: ইসি সচিব

সারাদেশে ভোটকেন্দ্র হবে ৪২ হাজার ৭৬১টি

প্রভাত রিপোর্ট / ১০৫ বার
আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

প্রভাত রিপোর্ট: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটকেন্দ্রর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী নির্বাচনে সারা দেশের ৩০০ সংসদীয় আসনে ভোটকেন্দ্রের সংখ্যা হবে ৪২ হাজার ৭৬১টি। সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দফতরের সামনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘আমাদের ৬৪টা জেলার ৩০০ কনস্টিটিয়েন্সির ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি। আর কক্ষের সংখ্যা হচ্ছে পুরুষদের জন্যে ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং নারীদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি। আর এই দুটি মিলিয়ে চূড়ান্ত ভোটকক্ষের সংখ্যা হচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি।’
এ সময় এনসিপির প্রতীকের বিষয়ে তিনি বলেন,‎ ‘এ ব্যাপারে নির্বাচন কমিশনের অবস্থান যা বলা হয়েছে… এখান থেকে এখন পর্যন্ত আমার কাছে বিকল্প কোনও প্রস্তাব দেয়ার বা কথা বলার কোনও তথ্য নেই। কাজেই নির্বাচন কমিশন যেটা বলেছে যে, তারা স্ববিবেচনায় নিজ একটা প্রতীক বরাদ্দ করে দেবে, সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান।’ গণভোটের ব্যাপারে জানতে চাইলে সচিব বলেন, ‘গণভোটের ব্যাপারে নির্বাচন কমিশনে এখনও কোনও তথ্য আসেনি।’ নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশন স্ববিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে। শাপলার প্রশ্নে এখনও নির্বাচন কমিশন আগের অবস্থানে আছে। সোমবার ( ২৭ অক্টোবর) নির্বাচন ভবনে এক প্রশ্নের জবাবে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
শাপলা প্রতীক সংক্রান্ত প্রশ্নে তিনি বলেন, কমিশন এরইমধ্যে তাদের অবস্থান জানিয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বিকল্প প্রস্তাব কমিশনের কাছে আসেনি। এখনও কমিশন আগের অবস্থাই আছে। আরপিও সংশোধনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়টি নিয়ে সচিব বলেন, আরপিও সংশোধনের আগে কমিশন দীর্ঘ সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে। এখন পর্যন্ত কোনো সাংঘর্ষিক বিষয় দেখা যায়নি। তাই অনুমান নির্ভর মন্তব্য করা ঠিক হবে না। তিনি আরও বলেন, কমিশন আরপিও প্রস্তাবনাগুলো পাঁচটি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেছে, যেগুলো স্বচ্ছ ও গ্রহণযোগ্য মনে হয়েছে, যেগুলো ভাষাগত বা সংখ্যাগতভাবে সামান্য সংশোধনযোগ্য, যেগুলো রাজনৈতিক ঐকমত্য ছাড়া সম্ভব নয়, যেগুলো বিদ্যমান আইনে পর্যাপ্তভাবে নির্ধারিত এবং যেগুলো কমিশনের নিজস্ব বিবেচনায় সংশোধনযোগ্য মনে হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও