• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

‘আমি খুব রাগ এবং বিরক্ত : আঁখি আলমগীর

প্রভাত রিপোর্ট / ৭৮ বার
আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

প্রভাত বিনোদন: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী আঁখি আলমগীর। একক গানের পাশাপাশি টুকটাক স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় পার করছেন। বিনোদন অঙ্গনের বিভিন্ন আড্ডায়ও তার উপস্থিতি দেখা যায়। কিছুদিন আগেই অন্তর্জালে এসেছে তার নতুন গান। এরমধ্যেই এক ফেসবুক পোস্ট দিয়ে গায়িকা জানিয়েছেন, তিনি খুব বিরক্ত এবং রেগে আছেন। তাতেই আঁখির সেই পোস্ট নিয়ে অনুরাগীদের মধ্যে শুরু হয়ে গেছে আলোচনা।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে পোস্টে আঁখি লিখেছেন, ‘আমি খুব রাগ এবং বিরক্ত। রাগ; কারণ, আশপাশের কিছু মানুষের নাটক আর অভিনয় দেখে ক্লান্ত। কী সুন্দর সবাইকে বোকা ভেবে, অতিরিক্ত আত্মবিশ্বাসে অন্ধ হয়ে তারা কত গল্প ফাঁদে, নাটক করে, অভিনয় করে…মুক্তি চাই ভণ্ডামি থেকে। মুক্তি চাই এই স্মেল থেকে। একটা নীরব, স্বাধীন, শান্তিপূর্ণ জীবন চাই এখন।’
আঁখি নিজের প্রতি বিরক্তির কথাও জানিয়েছেন। লিখেছেন, ‘বিরক্ত নিজের ওপর। এত কিছু তো না বুঝলেও হতো। আগে তো শুনে, দেখে সব বুঝে যেতাম। বয়স আর অভিজ্ঞতার কারণে ইদানীং রাগ, হিংসা বা মিথ্যা-এগুলো স্মেল করতে পারি, অনুভব করতে পারি।’ পোস্টের শেষে তিনি উল্লেখ করেছেন, ‘বিশ্বাস করো, তোমার কল্পনার চেয়েও বেশি পাওয়ার যোগ্য আমি।’
ফেসবুক পোস্টে কাদের উদ্দেশে আঁখি এসব কথা লিখেছেন, সে ব্যাপারে কিছুই স্পষ্ট করেননি। তবে কেউ কেউ বলছেন, এই কয়েকটি বাক্যে যেন ফুটে উঠেছে আঁখি আলমগীরের ভেতরের ক্লান্তি ও শান্তি খোঁজার আকুতি। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।
আঁখি আলমগীরের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত গান ‘প্রেম ব্যাপারী’। দ্বৈত কণ্ঠের গানটিতে আঁখির সহশিল্পী পুলক অধিকারী। মাসখানেক আগে নতুন এই গান প্রকাশিত হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও