• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
আমরা কোনো দলের না, আমরা শুধু মানুষকে সচেতন করবো: স্বাস্থ্য উপদেষ্টা জুলাই শহীদ-আহতরা একাত্তরের মতোই মুক্তিযোদ্ধা: নজরুল ইসলাম প্রকৃত পরিবর্তনে প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য: ফরিদা আখতার চীনা বিশেষজ্ঞদের অনুমোদন পেলেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: রিজওয়ানা ‘মব’ শব্দটি বলার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে : তাজুল ইসলাম পুলিশ পেশাদারিত্বের পরিচয় দিলে এটি হবে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য কথা বলছি, এটাই গণতন্ত্রের সৌন্দর্য : জাইমা রহমান ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট নিয়ে সমালোচনা, আলোচনা স্লোগান নিয়েও ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত

মিরপুরে ১০৫ ভরি সোনা ও ৩২ লাখ টাকা ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

প্রভাত রিপোর্ট / ৮৯ বার
আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

প্রভাত রিপোর্ট: রাজধানীর মিরপুরে প্রকাশ্য দিবালোকে ১০৫ ভরি সোনা ও নগদ প্রায় ৩২ লাখ টাকা ডাকাতির ঘটনায় মূলহোতা মো. বিল্লাল হোসেনসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার অন্য তিনজন হলেন- মো. হোসেন ওরফে সোহান (৩৩), বকুল বিবি (৫০) ও কুলসুম বিবি (৫০)। শুক্রবার (৩১ অক্টোবর) র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কে এন রায় নিয়তি এ তথ্য জানান।
তিনি জানান, গত ১৯ অক্টোবর সকালে দারুসসালাম থানার গাবতলী হাজী আহসান উল্লাহ মসজিদ মার্কেট এলাকার এক ব্যবসায়ীর বাসায় প্রকাশ্য দিবালোকে এ ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় ভুক্তভোগী তার ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত তার বাসায় প্রবেশ করে অস্ত্রের মুখে তার স্ত্রীকে মারধর করে আলমারির লকার ভেঙে নগদ ৩১ লাখ ৫ হাজার টাকা, ১০৫ ভরি সোনা ও একটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।
ভুক্তভোগী বাসায় ফিরে এসে দেখেন আলমারি ভাঙা ও সব মালামাল উধাও। পরে বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দারুসসালাম থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়।
ঘটনার পর র‌্যাব-৪ ছায়া তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে। পরে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সদরঘাট থেকে মূলহোতা ও পরিকল্পনাকারী মো. বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভোলার উত্তর ভেদুরিয়ায় অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করে র‌্যাব-৪ এবং র‌্যাব-৮ এর যৌথ আভিযানিক দল। তাদের কাছ থেকে আলামতের ১ ভরি ১০ আনা সোনা এবং নগদ ৮০ হাজার টাকা ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি জানান, এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও