• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

আওয়ামী লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে: মির্জা আব্বাস

প্রভাত রিপোর্ট / ৪২ বার
আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

প্রভাত রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে মির্জা আব্বাস বলেন, ‘যারা বাংলাদেশকে চায়নি, তারা আবার দেশের শাসনভার চায় কীভাবে? ধর্মের দোহাই দিয়ে জাতিকে বিভক্ত করছে তারা। স্বৈরাচারকে পুনর্বাসন করতে চাইছে। তারা ভাবছে, আওয়ামী লীগের ভোট তারা পাবেন, কিন্তু সব আওয়ামী লীগ দেশপ্রেমিক দলকে ভোট দেবে।’
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘দেশে এমন একটা অবস্থা চলছে, যেখানে কার দেশ কে চালায়! মালিক নেই, সবাই শুধু সংস্কার সংস্কার করে, কী সংস্কার করলেন বুঝলাম না! বেকার সমস্যা বেড়ে গেছে, মানুষের চাপ বেড়ে গেছে ঢাকায়, ফুটপাতে দোকান বাড়ছে। সেই দিকে সরকারের লক্ষ্য নেই।’বিএনপির এ নেতা বলেন, ‘ওলটপালট করে দে মা লুটেপুটে খাই, দেশকে ওলটপালট করে দিয়ে একটা শ্রেণি লুটপাট করে খাওয়ার চিন্তা করছে’।
বর্তমান সরকার দুটি দলের ওপর ভর করে টিকে আছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, একটা নিজের সৃষ্টি, আরেকটা পুরোনো দল। ওরা যা বলে তাই করে, জনভিত্তি কোথায় তাদের? সবশেষ প্রতীক নিয়ে তারা যা বলেছে, তা-ই করা হয়েছে। এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের রাতের ভোটের মতো কিছু একটা করে ফেলতে পারে অন্তর্বর্তী সরকার। এজন্য সবাইকে সজাগ থাকতে হবে।
মনোনয়ন নিয়ে বিএনপির এ নেতা বলেন, সুন্দর মনোনয়ন হয়েছে, অনেকে আঘাতপ্রাপ্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন, তারেক রহমান ভেবেচিন্তে করেছেন। বিশাল নির্বাচনী যাত্রাপথে নেমেছি। সবাই মিলে কাজ করে ঐক্যবদ্ধ থেকে দলকে জয়ী করতে হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও