• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

আমি অনেক বেশি এক্সাইটেড, টিম ছাড়া কিছু বলতে চাই না: তানজিন তিশা

প্রভাত রিপোর্ট / ৮২ বার
আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

প্রভাত বিনোদন: অভিনেত্রী তানজিন তিশা অভিনয় দক্ষতা দিয়ে ইতোমধ্যেই দর্শকের হৃদয়ে জায়গা করে নিযেছেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অভিনয় ক্যারিয়ার, নতুন কাজ এবং দীর্ঘ বিরতি নিয়ে কথা বলেছেন। নিজেকে শুধু ছোট পর্দা বা ওটিটির মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না এ অভিনেত্রী। তানজিন তিশা বলেন, ‘আমি কখনও বলছি না আমি নাটক করব না বা কখনও বলছি না আমি ওটিটি করব না। আমি একজন অভিনেত্রী, আমার যদি গল্প ভালো লাগে, আমার যদি অভিনয় করার জায়গা হয়, সেটা যেকোনো কিছু হতে পারে। সেটা যদি মঞ্চ নাটকও হয়, যেটা আমি কখনও করিনি, আমি সেটাও করব।’
তিনি জানান, একটি খুব ভালো এবং বড় প্রজেক্টের জন্য তার এই বিরতি প্রয়োজন ছিল। তার কথায়, ‘আমার মনে হয়েছে খুব ভালো এবং বড় একটা প্রজেক্টের জন্য আমার একটা বিরতি প্রয়োজন ছিল। তাই আমি অনেকদিন কাজ করিনি, সেটা আমার চিন্তাভাবনা। আমি তো অনেক দিন কাজ করিনি। সেটা এমন না যে আমি সাইন করে বসে তারপর আমি কাজ করিনি।’
অভিনেত্রী বলেন, ‘একটা ভালো কাজ করতে যাচ্ছি, বড় কাজ করতে যাচ্ছি। আমি অনেক অনেক বেশি এক্সাইটেড। আমি আমার টিম ছাড়া কিছু বলতে চাই না। আপনাদের সবার দোয়া ও সহযোগিতা চাই।’তার কথায়, ‘ভালো কাজ দিয়েই তো এখানে দাঁড়িয়ে আছি। ভালো কাজ ছাড়া কিন্তু লাইফে কিছু নেই। তাই ভালো কাজ দিয়েই থাকতে চাই। আর বাকি ডিটেইলস বলতে চাই, কাজ যখন সাকসেসফুলি শেষ হবে।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও