• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
‘এই সংসদের সৌন্দর্য হলো, স্বৈরাচারের পক্ষের কোনো মানুষ এখানে নেই’ বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করা যাবে : আপিল বিভাগ মন্ত্রী হলেন আহমেদ আযম খান বৈষম্যহীন-গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই জুলাই শহীদদের রক্তের ঋণ শোধের উপায়: জোনায়েদ সাকি কিডনি প্রতিস্থাপনের নামে তুরস্কে নিয়ে জিম্মি-গ্রেফতার ৫ আমলাতান্ত্রিক জটিলতায় জ্বালানি তেলের এমন সংকট হচ্ছে: পাম্প মালিক সমিতি সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির নেতৃত্বে নাসীরুদ্দীন-তাসনিম জারা

প্রভাত রিপোর্ট / ৫০ বার
আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

প্রভাত রিপোর্ট: নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাসনিম জারার নেতৃত্বে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা, প্রার্থী বাছাই, মাঠ পর্যায়ের সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ও প্রচারণা এবং প্রশিক্ষণ ও মনিটরিং করতে ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করলো দলটি।
মঙ্গলবার (৪ নভেম্বর) দলের আহ্বায়ক মো.নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন এই কমিটির আনুমোদন দিয়েছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটির প্রধান হয়েছন নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সেক্রেটারি হয়েছেন ডা. তাসনিম জারা। এছাড়া সদস্য হিসেবে আছেন আরিফুল ইসলাম আদীব, মাহবুব আলম মাহির, খালেদ সাইফুল্লাহ, এহতেশাম হক, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আলাউদ্দীন মোহাম্মদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, সাইফুল্লাহ হায়দার এবং অ্যাডভোকেট মো.তারিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও