• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
আমরা কোনো দলের না, আমরা শুধু মানুষকে সচেতন করবো: স্বাস্থ্য উপদেষ্টা জুলাই শহীদ-আহতরা একাত্তরের মতোই মুক্তিযোদ্ধা: নজরুল ইসলাম প্রকৃত পরিবর্তনে প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য: ফরিদা আখতার চীনা বিশেষজ্ঞদের অনুমোদন পেলেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: রিজওয়ানা ‘মব’ শব্দটি বলার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে : তাজুল ইসলাম পুলিশ পেশাদারিত্বের পরিচয় দিলে এটি হবে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য কথা বলছি, এটাই গণতন্ত্রের সৌন্দর্য : জাইমা রহমান ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট নিয়ে সমালোচনা, আলোচনা স্লোগান নিয়েও ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত

নাজিরপুরে ভ্যাট-ট্যাক্স অভিযানের নামে ৫ লাখ ৪০ হাজার টাকা আত্মসাৎ

প্রভাত রিপোর্ট / ১৭৩ বার
আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

মো. বাবুল শেখ, পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বাংলাদেশ সরকারের জাতীয় রাজস্ব বোর্ড পিরোজপুর শাখার পরিচয়ে একটি টিম তানহা থ‍্যাই এ‍্যালমুনিয়াম এন্ড গ্লাস হাউজে অভিযান চালায় । মঙ্গলবার (৪ নভেম্বর ) সকাল ১১ টায় নাজিরপুর হাইওয়ের সড়কের পশ্চিম পাশে তানহা থ‍্যাই এ‍্যালমুনিয়ম এন্ড গ্লাস হাউজ ৪-৫ সদস্যের একটি দল অভিযান চালায় । এনিয়ে দোকান ম‍্যানেজার হাসান অভিযোগ করে বলেন, টিমের সদস্যরা একটি প্রাইভেট কারে এসে থামিয়ে প্রথমে রাজস্ব কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়, পরে মুহুর্তের মধ্যে দোকানের প্রয়োজনীয় কাগজপত্র জব্দ এবং ক‍্যাশে থাকা ৫ লাখ ৪০ হাজার টাকা নিয়ে একটি নামমাত্র রাজস্ব বোর্ডের পেপারে শুধু টালি খাতা ও রশিদ বইয়ের নাম লিখে দ্রুত চলে যায় । কিন্তু ৫ লাখ ৪০ হাজার টাকার ব‍্যাংক নথিপত্রের কথা সে কাগজে লেখা ছিল না ।
এরপর একই উপজেলার মক্কা এন্টারপ্রাইজে অভিযান চালায় । এব্যাপারে প্রতিষ্ঠানটির ম‍্যানেজার দিলিপ বলেন, এখানে এসে রাজস্ব বোর্ডের কর্মকর্তা পরিচয় দিয়ে গুরুত্বপূর্ণ কাগজপত্র হিসাব বইসহ ব‍্যাংকের নথি নিয়ে যায় ।
অপর দিকে উপজেলার মাটিভাংঙগা কলেজ স্ট‍্যান্ড থেকে বিএনপি নেতা লিটন এর ব‍্যবসা প্রতিষঠানে অভিযান চালায় । সেখান থেকে ও হিসাব বই ব‍্যাংকের নথি নিয়ে যায় ।
মক্কা এন্টারপ্রাইজ ও সকিনা এন্টারপ্রাইজ এর সিসি ক্যামেরা চালু থাকায় ভ‍্যাট ট্যাক্স কর্মকর্তারা নথি পত্র নিয়ে যায় । তবে তানহা থ‍্যাই এ‍্যালমুনিয়ামে সিসি ক্যামেরা না থাকায় অভিযানকারিরা ক‍্যাশ লকার থেকে ৫ লাখ ৪০ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেন দোকান ম‍্যানেজার হাসান। এ ঘটনা শুনে নাজিরপুর থানার ডিউটি অফিসার ইনচার্জের নির্দেশে এসআই অশোক বর্মণের নেতৃত্বে তিন সদস্যের একটি দল এবং সাংবাদিক গন ঘটনাস্থল পরিদর্শন করেন । এ ব্যাপারে পিরোজপুর রাজস্ব শাখার এআরও মো. মনির হোসেনের সাথে নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি কেএম সাঈদ ও দৈনিক প্রভাত পত্রিকার পিরোজপুর প্রতিনিধি মো. বাবুল শেখ এ কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করেন। তিনি সাংবাদিকের পরিচয় পেয়ে মুঠোফোন বন্ধ করে দেন ।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় ব্যবসায়ীরা বলেন তারা ভ‍্যাট ট্যাক্স কর্মকর্তা কিনা সকলের সন্দেহ হয় , তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও ব‍্যবসায়ীদের এ ধরনের হয়রানি বন্ধের দাবি জানান ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও