• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

প্রভাত রিপোর্ট / ৬৮ বার
আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

মাহফুজুর রহমান, নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট উপজেলায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার আনুমানিক বেলা আড়াইটার দিকে কবিরহাট আলিম মাদ্রাসার সামনে সোনাপুর–কোম্পানীগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশাচালক শাহ আলম, অটোরিকশার যাত্রী নোয়াখালী কলেজের ছাত্র তানিম হাসান, ছাত্রী ইসরাত জাহান, বিবি কুলসুম, জান্নাত ও মো. সুমন।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বেলা আড়াইটার দিকে কবিরহাট বাজার থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা কোম্পানীগঞ্জের বসুরহাটের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি কবিরহাট হাটবাজার পার হয়ে কবিরহাট আলীম মাদ্রাসার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিশার চালকসহ তিনজন যাত্রী নিহত হন। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।
জানতে চাইলে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া। তিনি বলেন, বেলা আনুমানিক আড়াইটার দিকে ওই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে তিনজন নারী, তিনজন পুরুষ। ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযোগের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও