• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

রাজধানীতে ফ্যাসিবাদবিরোধী ‘মুক্তি তোরণ’ ও ‘স্বাধীনতা তোরণ’

প্রভাত রিপোর্ট / ২৮ বার
আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

প্রভাত রিপোর্ট : রাজধানীর আগারগাঁও ও প্রগতি সরণিতে নবনির্মিত দুটি তোরণ উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। ফ্যাসিবাদবিরোধী জুলাই আন্দোলনের স্মৃতিকে ধারণ করে তোরণ দুটি নির্মাণ করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) তোরণ দুটি উদ্বোধন করা হয়। এর মধ্যে আগারগাঁওয়ের বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদ সড়কে নির্মিত তোরণটির নাম ‘মুক্তি তোরণ’ এবং প্রগতি সরণির বাড্ডা বৌদ্ধ মন্দিরের সামনে নির্মিত তোরণটির নাম ‘স্বাধীনতা তোরণ’। ‘মুক্তি তোরণ’ উদ্বোধন শেষে প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, এসব তোরণ আমাদের ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের কথা স্মরণ করিয়ে দেবে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দেশের সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেছিলেন। সেই আন্দোলনের স্মৃতি ধরে রাখতে এবং শহরের নান্দনিকতাকে সমৃদ্ধ করতে এ স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছে। শহরের ভেতর এমন কিছু স্থাপনা থাকা প্রয়োজন, যা আমাদের অতীত সংগ্রামের কথা মনে করিয়ে দেবে এবং নাগরিক সৌন্দর্যও বৃদ্ধি করবে।
তিনি আরও বলেন, যেভাবে আমরা এই দেশ থেকে জুলুমকারীদের উৎখাত করেছি, ঠিক সেভাবেই আমাদের শহর থেকেও অন্যায় ও বিশৃঙ্খলা দূর করতে হবে। শহরকে অপরিচ্ছন্ন রাখা, ব্যানার-পোস্টারে ভরিয়ে ফেলা বা সবুজ ধ্বংস করাও এক ধরনের জুলুম। এসব থেকে আমাদের শহরকে রক্ষা করাই এখন আমাদের দায়িত্ব এবং সেই কাজ আমরা করছি।
প্রগতি সরণিতে নির্মিত ‘স্বাধীনতা তোরণ’ উদ্বোধনকালে প্রশাসক বলেন, এ অঞ্চলের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষার্থীরা জুলাই আন্দোলনে অসীম সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেছিলেন। তাদের সেই সংগ্রামকে স্মরণ ও স্বীকৃতি দিতেই এখানে স্বাধীনতা তোরণ নির্মাণ করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দীন, অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নায়ন, অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমানসহ ডিএনসিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও