• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

শীত আসছে, চলতি মাসে একাধিক শৈত্যপ্রবাহের আভাস

প্রভাত রিপোর্ট / ৬৮ বার
আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

প্রভাত রিপোর্ট: নভেম্বর মাসের শুরু থেকেই দেশে শীতের আমেজ বিরাজ করে। যদিও উত্তরের কিছু এলাকায় হালকা শীত এলেও ঢাকায় এখনো শীতের ছোঁয়া লাগেনি। তবে দুই দিন আগের বৃষ্টিতে কিছুটা ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করছে। চলতি মাসে দেশে ৪-৭ টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া, দেশের উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ২-৩ টি শৈত্যপ্রবাহ (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) তীব্র রূপ নিতে পারে। আবহাওয়া অফিস ৩ মাসব্যাপী (নভেম্বর-জানুয়ারি) পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, নভেম্বর থেকে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। এছাড়া, নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাসে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি/ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসতে পারে এতে শীতের অনুভূতি বাড়তে পারে বলে জানায় আবহাওয়া অফিস।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও