• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

জামিনে মুক্তি পাওয়া আ.লীগ নেতাকর্মীরা অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রভাত রিপোর্ট / ৬২ বার
আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

প্রভাত রিপোর্ট: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘জামিনে মুক্তি পাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি কোনও অপরাধে জড়ায়, তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।’ বুধবার (৫ নভেম্বর) দুপুরে গাজীপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কৃষি উৎপাদন সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে। গাজীপুরে আমাদের কিছু সমস্যা রয়েছে। এখানে আজকে আমাদের আইন-শৃঙ্খলা সভা ছিল। আপনারা জানেন, আমাদের এই সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি এবং মাদক। আমরা সমাজ থেকে কীভাবে এগুলো দূর করতে পারি? মাদক সর্বত্র ছড়িয়ে গেছে। আমরা যদি সবাই সহযোগিতা করতে না পারি, দিন দিন মাদক বেড়ে যাচ্ছে। এজন্য সবাইকে সচেতন হতে হবে।
নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘দেশের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর। নির্বাচন বিষয়ে বাংলাদেশে কোনও ধরনের হুমকি নেই। গাজীপুরে পুলিশের সংখ্যা কম। ইতোমধ্যে কিছু পুলিশ নিয়োগ দেওয়া হচ্ছে। তা ছাড়া অতিরিক্ত পুলিশ দেওয়া হচ্ছে। নির্বাচনের সময় আরও পুলিশ দেওয়া হবে। ‘কোনও দল নিয়ে আমাদের কোনও নির্দেশনা নেই। নির্বাচনে কতকগুলো ফ্যাক্টর রয়েছে। মেইন ফ্যাক্টর হলো জনগণ। জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে, ওই সময়ে কেউ কোনও কিছু চেষ্টা করলেও করতে পারবে না।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ, গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফীনসহ অনেকে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও