• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির সংহতি ঘোষণা

প্রভাত রিপোর্ট / ৬২ বার
আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

প্রভাত রিপোর্ট: নতুন রাজনৈতিক দল হিসেবে আমজনতা দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্যসচিব মো. তারেক রহমান কমিশনের সামনে আমরণ অনশন করছেন। গত মঙ্গলবার বিকেল থেকে ইসি ভবনের সামনে অনশন করছেন তিনি। নিবন্ধন না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন মো. তারেক রহমান। এবার মো. তারেক রহমানের পাশে দাঁড়িয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী।
আমজনতা দলের নিবন্ধনের দাবিতে অনশনরত তারেককে বিএনপির পক্ষে সংহতি জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে লাইভে রিজভীকে ধন্যবাদ জানান মো. তারেক রহমান।
রুহুল কবির রিজভী বলেন, “তারেক এই দেশের স্বার্থে কথা বলেছে, আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কাজ করেছে। সে আইনসম্মতভাবেই রাজনৈতিক দল গঠন করেছে এবং নিবন্ধনের জন্য আবেদন করেছে। তিনি আরও বলেন, তারেক স্বাধীনতার স্বপক্ষে ও গণতন্ত্রের স্বার্থে কাজ করেছে। এসময় নির্বাচন কমিশনের কাছে তারেকের দলকে নিবন্ধনের আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও