• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন পা‌কিস্তানের মন্ত্রী ভোজনরসিকদের আস্থার নতুন ঠিকানা ‘নাটোর স্টার হোটেল’ বাগেরহাটে ওসমান হত্যাকান্ডে জড়িত ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদল নেতার বাড়ি আগুন দিয়ে পোড়ানোর অভিযোগ পিরোজপুরে উপজেলা বিএনপির আহ্বায়কসহ ২ জনকে কুপিয়ে জখম সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ রামগঞ্জের একই পরিবারের ৪জনসহ নিহত ৫ বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান, ইসিতে চিঠি মন্ত্রিসভার আকার হতে পারে ৩৭ জনের ভারত, পাকিস্তান, ভুটানসহ শপথে আসছেন সার্কভুক্ত ৬ দেশের প্রতিনিধি

অক্টোবরে প্রায় ২০৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

প্রভাত রিপোর্ট / ৫২ বার
আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

প্রভাত রিপোর্ট: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ বছরের অক্টোবর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে মোট ২০৬ কোটি ৪২ লাখ ৬৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে। বিজিবির সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে— ৩ কেজি ২৬২ দশমিক ৭৬ গ্রাম স্বর্ণ, ১১ কেজি ৪১০ গ্রাম রূপা, ৩৩ হাজার ৯১০টি শাড়ি, ১৯ হাজার ৫৮০টি থ্রিপিস বা শার্টপিস বা চাদর বা কম্বল, ১৬ হাজার ৯৯১টি তৈরি পোশাক, ৫৬৯ মিটার থানকাপড়, ১ লাখ ৭১ হাজার ৯৪৬টি কসমেটিক্স সামগ্রী, ৬ হাজার ২২৭ পিস ইমিটেশন গহনা, ১৭ লাখ ৬১ হাজার ৫২৬টি আতশবাজি, ৬ হাজার ৫২ ঘনফুট কাঠ, ৪ হাজার ৫৮৯ কেজি চা পাতা, ১০ হাজার ৩৯২ কেজি সুপারি, ৩১ হাজার ৬৫১ কেজি কয়লা, ৫৩৫ ঘনফুট পাথর, ৩৭ হাজার ৩৫৫ কেজি সুতা বা কারেন্ট বা দুয়ারি জাল, ২৫১টি মোবাইল, ৩১ হাজার ৬৭৮টি মোবাইল ডিসপ্লে, ৪৮ হাজার ২৮৬টি চশমা, ৪০ হাজার ৮২৬ কেজি জিরা, ৯ হাজার ৯১৪ কেজি চিনি, ২৬ হাজার ৪৫৮ কেজি পেঁয়াজ, ৬০১ কেজি রসুন, ৫ হাজার ৩৭৮ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ৭ হাজার ৬৯০ কেজি সার, ৫ হাজার ২৪ প্যাকেট কীটনাশক, ৩ হাজার ২ লিটার ডিজেল, ১ লাখ ৯ হাজার ৭৩২ পিস চকলেট, দেড় হাজার গরু বা মহিষ, ১০টি ট্রাক বা কাভার্ড ভ্যান, ২১টি পিকআপ বা মহেন্দ্র, ২টি ট্রাক্টর, ৪টি প্রাইভেটকার বা মাইক্রোবাস, ৯টি ট্রলি, ১৯৭টি নৌকা, ৩২টি সিএনজি বা ইজিবাইক, ৪৯টি মোটরসাইকেল এবং ৩০টি বাইসাইকেল বা ভ্যান।
এ ছাড়া ৪টি দেশীয় বা দেশীয় পিস্তল, একটি রিভলভার, ৩টি মর্টার সেল, ৬টি হ্যান্ড গ্রেনেড, ৩টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড গোলাবারুদ, ২৫০ গ্রাম বিস্ফোরক, ২টি ডেটোনেটর এবং ৭টি অন্যান্য অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
এতে আরও বলা হয়, গত মাসে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ১৩ লাখ ৮২ হাজার ৪৬২ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ২০৫ গ্রাম হেরোইন, ৫ হাজার ৪৬৫ বোতল ফেনসিডিল, ১০ হাজার ৫৮২ বোতল বিদেশি মদ, ২৫১ দশমিক ৫ লিটার বাংলা মদ, ১ হাজার ২৬৭ ক্যান বিয়ার, ১ হাজার ৭৮২ কেজি ২৪০ গ্রাম গাঁজা, ১ লাখ ৩০ হাজার ৭৫৯ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৫৫ হাজার ৯১৭টি নেশাজাতীয় ট্যাবলেট বা ইনজেকশন, ৪ হাজার ৮২ বোতল ইস্কাফ সিরাপ, ৬ হাজার ৩০৯টি এ্যানেগ্রা বা সেনেগ্রা ট্যাবলেট, ১৩০ কেজি ইয়াবা পাউডার এবং ৭ লাখ ২৭ হাজার ৭৬৮ পিস বিভিন্ন প্রকার ঔষধ ও অন্যান্য ট্যাবলেট।
সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৮৪ চোরাচালানি এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২১০ জন বাংলাদেশি নাগরিক ও ৩ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৪৯৩ জন মিয়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও