• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ভোজনরসিকদের আস্থার নতুন ঠিকানা ‘নাটোর স্টার হোটেল’ বাগেরহাটে ওসমান হত্যাকান্ডে জড়িত ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদল নেতার বাড়ি আগুন দিয়ে পোড়ানোর অভিযোগ পিরোজপুরে উপজেলা বিএনপির আহ্বায়কসহ ২ জনকে কুপিয়ে জখম সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ রামগঞ্জের একই পরিবারের ৪জনসহ নিহত ৫ বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান, ইসিতে চিঠি মন্ত্রিসভার আকার হতে পারে ৩৭ জনের ভারত, পাকিস্তান, ভুটানসহ শপথে আসছেন সার্কভুক্ত ৬ দেশের প্রতিনিধি নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি-বিদেশি ১২০০ অতিথি নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে ৪ স্তরের নিরাপত্তা

আওয়ামী লীগ রাজপথে নামলেই ধোলাই করা হবে: রাশেদ খাঁন

প্রভাত রিপোর্ট / ১১৪ বার
আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

প্রভাত সংবাদদাতা, ঝিনাইদহ: গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, আগামী ১৩ নভেম্বর পলাতক আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছে। তারা যদি নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তাহলে রাজপথে তাদের ধোলাই দেওয়া হবে। জনগণ তাদের দেখা মাত্রই ধোলাই করবে। সোমবার (১০ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন আরও বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ হবে ভারতীয় আধিপত্যবাদমুক্ত সংসদ। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এ দেশে মাস্তানতন্ত্রের রাজনীতি বিদায় নিয়েছে। দেশে আর মাস্তানির রাজনীতি, হেডমগিরির রাজনীতি জনগণ মেনে নেবে না। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমরা বিপ্লবী। আমরা বিপ্লব প্রতিষ্ঠা করেছি।
বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, আমরা ভেবেছিলাম ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশকে সিঙ্গাপুর, ইউরোপের মতো বানাবে। কিন্তু তিনি বাংলাদেশকে আমেরিকা বানানোর কথা বলে আমাদের সঙ্গে প্রতারণা করছেন। ড. ইউনূস ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত কোনো দৃশ্যমান উন্নয়ন ঘটাতে পারেননি। বিচার ও সংস্কারের মূলা ঝুলিয়ে নির্বাচনকে বিলম্বিত করা হয়েছে।
এ সময় গণসংযোগে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি প্রভাষক এম সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক রাশেদ রাজন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান আহমেদ রাইহান, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মিশন আলীসহ দলটির অন্য নেতারা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও