• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ভোজনরসিকদের আস্থার নতুন ঠিকানা ‘নাটোর স্টার হোটেল’ বাগেরহাটে ওসমান হত্যাকান্ডে জড়িত ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদল নেতার বাড়ি আগুন দিয়ে পোড়ানোর অভিযোগ পিরোজপুরে উপজেলা বিএনপির আহ্বায়কসহ ২ জনকে কুপিয়ে জখম সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ রামগঞ্জের একই পরিবারের ৪জনসহ নিহত ৫ বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান, ইসিতে চিঠি মন্ত্রিসভার আকার হতে পারে ৩৭ জনের ভারত, পাকিস্তান, ভুটানসহ শপথে আসছেন সার্কভুক্ত ৬ দেশের প্রতিনিধি নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি-বিদেশি ১২০০ অতিথি নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে ৪ স্তরের নিরাপত্তা

চট্টগ্রামে বিএনপিকর্মী হাকিম হত্যা: অস্ত্রসহ আরও ৬ জন গ্রেফতার

প্রভাত রিপোর্ট / ৮০ বার
আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

প্রভাত সংবাদদাতা, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় বিএনপিকর্মী আব্দুল হাকিমকে হত্যায় জড়িত সন্দেহে আরও ছয় জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ সময় হত্যায় ব্যবহৃত বিদেশি পিস্তল, রিভলভার, গুলি ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু জানান, সোমবার (১০ নভেম্বর) ভোরে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। এসপি বলেন, ‘এখনও অভিযান চলমান আছে।
গত ৭ অক্টোবর সকালে নিহত আব্দুল হাকিম নিজ প্রাইভেটকারে রাউজানে হামিম অ্যাগ্রো ফার্মে যান। বিকালে চট্টগ্রাম শহরে ফেরার পথে মদুনাঘাট ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে অজ্ঞাত সন্ত্রাসীরা মোটরসাইকেলে তার গাড়ির সামনে এসে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিতে হাকিম গুরুতর আহত হয়ে পরবর্তী সময়ে মারা যান। এ ঘটনায় ইতিমধ্যে চার জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো– আব্দুল্লাহ খোকন (ওরফে ল্যাংড়া খোকন), মো. মারুফ, মো. সাকলাইন হোসেন ও জিয়াউর রহমান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও