• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবে না বিএনপি: সালাহউদ্দিন বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াত কোনো শপথই নেবে না: তাহের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন পা‌কিস্তানের মন্ত্রী ভোজনরসিকদের আস্থার নতুন ঠিকানা ‘নাটোর স্টার হোটেল’ বাগেরহাটে ওসমান হত্যাকান্ডে জড়িত ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদল নেতার বাড়ি আগুন দিয়ে পোড়ানোর অভিযোগ পিরোজপুরে উপজেলা বিএনপির আহ্বায়কসহ ২ জনকে কুপিয়ে জখম সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ রামগঞ্জের একই পরিবারের ৪জনসহ নিহত ৫

ঢাকা ও করাচির উৎসবে ‘নয়া মানুষ’

প্রভাত রিপোর্ট / ১১৯ বার
আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

প্রভাত বিনোদন : বাংলাদেশের ‘২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এবং পাকিস্তানের ‘ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যাল’-এই দুটি উৎসবে অংশগ্রহণ করার আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে সোহেল রানা বয়াতির ‘নয়া মানুষ’।
আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে মাসুম রেজার সংলাপ ও চিত্রনাট্যে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। অভিনয় করেছেন মৌসুমী হামিদ, আশিস খন্দকার, ঝুনা চৌধুরী, রওনক হাসান, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান ও শিশুশিল্পী ঊষশী।
উৎসব দুটিতে অংশগ্রহণ প্রসঙ্গে মাসুম রেজা বলেন, ‘‘নয়া মানুষ’ পৃথিবীর নানা চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হচ্ছে জেনে ভীষণ আনন্দিত হচ্ছি। এর চিত্রনাট্য তৈরি করতে গিয়ে আমি নানা চ্যালেঞ্জের সামনে পড়েছি। সামাজিকতা ও ধর্মের নানা জটিল প্রশ্নের সমাধান করতে হয়েছে। মূলত এই ছবি আমাদের সমাজে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থানের কথা বলে। ‘নয়া মানুষ’ আন্তর্জাতিক পর্যায়ে প্রদর্শিত হলে আমাদের সামাজিক জীবনযাত্রার চিত্রটা ফুটে উঠবে। আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের একটা ধারণা পাবেন দর্শকেরা। আমি চাই সারা বিশ্বের সকল ভাষাভাষী মানুষেরা এই ছবিটি দেখুক।’’
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাংলাদেশের একটি মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব, স্থানীয় চলচ্চিত্র নির্মাতাদের মূলধারার বিশ্ব চলচ্চিত্রে পরিচয় করিয়ে দিতে এবং বাংলাদেশের সুস্থ চলচ্চিত্র সংস্কৃতির প্রচারে রেইনবো ফিল্ম সোসাইটি উৎসবটির আয়োজন করে। উৎসবটির ২৪তম আসর অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১০ থেকে ১৮ জানুয়ারি, যেখানে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র অংশগ্রহণ করবে। এই উৎসবের বাংলাদেশ প্যানারোমা বিভাগে প্রতিযোগিতা করবে ‘নয়া মানুষ’। অন্যদিকে আর্টস কাউন্সিল অব পাকিস্তান (এসিপি) করাচি, সিন্ধ সরকারের সহযোগিতায় ৩১ অক্টোবর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যাল। ৩৮ দিনব্যাপী এই উৎসবে বিশ্বের নানা প্রান্তের শিল্প, সংগীত, নাটক ও নৃত্যের সমন্বয়ে এক অনন্য সাংস্কৃতিক উদযাপন অনুষ্ঠিত হবে। শতাধিক দেশের শিল্পীরা এই উৎসবে অংশগ্রহণ করবে। উৎসবের অংশ হিসেবে প্রতি সপ্তাহে দুই ঘণ্টার একটি চলচ্চিত্র প্রদর্শনী পর্ব থাকবে। এর মধ্যে ২৭ নভেম্বর ২০২৫ স্থানীয় সময় বিকেল ৪টায় প্রদর্শিত হবে ‘নয়া মানুষ’।
বাংলাদেশ ও পাকিস্তানের দুটি উৎসবের আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হওয়া প্রসঙ্গে নির্মাতা বয়াতি বলেন, ‘আমরা একটা সহজ-সরল গল্প সাধারণভাবে দর্শকদের কাছে পৌঁছে দিতে চেয়েছি। আমাদের এই প্রচেষ্টাকে সবাই উৎসাহিত করছে। দেশ ও বিদেশে আমার প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে যা আমার পরবর্তী চলচ্চিত্র নির্মাণের উৎসাহ বাড়িয়ে দিচ্ছে।’
সুপার সাইক্লোন সিত্রাং চলাকালীন চাঁদপুরের দুর্গম কানুদীর চরে কমল চন্দ্র দাস-এর চিত্রগ্রহণে নির্মিত ‘নয়া মানুষ’ চলচ্চিত্রে গান করেছেন বাউল শফি মণ্ডল, চন্দনা মজুমদার, বেলাল খান, অনিমেষ রয়, মাসা ইসলাম ও খাইরুল ওয়াসী। সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী, মুশফিক লিটু ও শোভন রায়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও