• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবে না বিএনপি: সালাহউদ্দিন বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াত কোনো শপথই নেবে না: তাহের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন পা‌কিস্তানের মন্ত্রী ভোজনরসিকদের আস্থার নতুন ঠিকানা ‘নাটোর স্টার হোটেল’ বাগেরহাটে ওসমান হত্যাকান্ডে জড়িত ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদল নেতার বাড়ি আগুন দিয়ে পোড়ানোর অভিযোগ পিরোজপুরে উপজেলা বিএনপির আহ্বায়কসহ ২ জনকে কুপিয়ে জখম সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ রামগঞ্জের একই পরিবারের ৪জনসহ নিহত ৫

৬ মিনিটেই শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট!

প্রভাত রিপোর্ট / ১০৩ বার
আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

প্রভাত স্পোর্টস: এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ- ভারত ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ অনেক আগে থেকেই। পূর্ব নির্ধারিত আজ সোমবার দুপুর ২ টায় ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি শুরু হওয়ার ছয় মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে সাধারণ গ্যালারির সকল টিকিট!
বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্য সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউস বলেছেন ,‘মাত্র ছয় মিনিটের মধ্যে সাধারণ গ্যালারি সকল টিকিট বুকিং হয়ে যায়। আমরা নিজেরাও অবাক হয়েছি। যদিও জানতাম এমন কিছু হবে৷ এখন গ্রাহকরা পেমেন্ট করছে। ইতোমধ্যে অর্ধেকের বেশি পেমেন্ট হয়েও গেছে। সাধারণ গ্যালারির টিকিট অবিক্রিত নেই। আর এখন ক্লাব হাউস, রেড বক্স, হসপিটালিটি অন্য টিকিটগুলো রয়েছে।’
সিঙ্গাপুর ও হংকং ম্যাচে সাধারণ গ্যালারির টিকিটের দাম ছিল ৪০০ টাকা। ভারত ম্যাচের উন্মাদনায় বাফুফে সেটা বাড়িয়ে ৫০০ টাকা করেছে। এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচের আগে বাংলাদেশ ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। সেই টিকিটও ছাড়া হয়েছে প্রায় এক সপ্তাহ হলো। গোলাম গাউস বলেছেন,‘ভারত ম্যাচের সব টিকিট শেষ। হামজাও আজ আসছে। এখন নিশ্চয়ই দর্শকরা নেপাল ম্যাচের টিকিটও সংগ্রহ করবে। ’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও