• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভোজনরসিকদের আস্থার নতুন ঠিকানা ‘নাটোর স্টার হোটেল’ বাগেরহাটে ওসমান হত্যাকান্ডে জড়িত ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদল নেতার বাড়ি আগুন দিয়ে পোড়ানোর অভিযোগ পিরোজপুরে উপজেলা বিএনপির আহ্বায়কসহ ২ জনকে কুপিয়ে জখম সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ রামগঞ্জের একই পরিবারের ৪জনসহ নিহত ৫ বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান, ইসিতে চিঠি মন্ত্রিসভার আকার হতে পারে ৩৭ জনের ভারত, পাকিস্তান, ভুটানসহ শপথে আসছেন সার্কভুক্ত ৬ দেশের প্রতিনিধি নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি-বিদেশি ১২০০ অতিথি নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে ৪ স্তরের নিরাপত্তা

ফুলবাড়িয়ায় গভীর রাতে বাসে আগুন, পুড়ে মারা গেলেন ঘুমন্ত একজন

প্রভাত রিপোর্ট / ৯২ বার
আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

প্রভাত সংবাদদাতা,ফুলবাড়িয়া: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে গাড়ির ভেতরে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তি পুড়ে মারা গেছেন। গতকাল সোমবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানায়, উপজেলার ভালুকজান এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে আলম এশিয়া পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন ভালুকজান গ্রামের বাসিন্দা জুলহাস মিয়া (৪০)।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, ‘সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুখোশ পরা তিনজন ব্যক্তি মাত্র তিন সেকেন্ডের মধ্যে বাসে আগুন দিয়ে চলে যায়। এতে ভেতরে থাকা জুলহাস পুড়ে যান। নিহত ব্যক্তি বাসটির চালক ছিলেন বলে ধারণা করছি। আমরা বিস্তারিত খোঁজ নিচ্ছি। ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও