• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
শীতে রুক্ষ ত্বকের জন্য চিয়া সিড হলো প্রাকৃতিক সমাধান বার্ধক্য থামাতে ন্যানোফ্লাওয়ার প্রযুক্তি আবিষ্কার বিদ্যুৎ বিল অর্ধেকে নামিয়ে আনতে যা করবেন স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি শাহরুখ-কাজলের ‘ডিডিএলজে’র ত্রিশ বছর, লন্ডনে স্থাপিত হলো ভাস্কর্য সৌদি আরবে রাজকীয় উপস্থিতিতে লাল গালিচায় তাক লাগালেন ঐশ্বরিয়া গণঅভ্যুত্থানে ১১ স্কাউটের আত্মত্যাগ নতুন বাংলাদেশ গড়ার প্রেরণা: শিক্ষা উপদেষ্টা চিনির সঙ্গে অন্য কিছু উৎপাদনের চিন্তা করছে সরকার : শিল্প উপদেষ্টা সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে এক মাস সেনা মোতায়েনের দাবি রাজনৈতিক সরকার যা পারে আমরা তা পারি না : রিজওয়ানা

অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত স্পটিফাই-এ ভিডিও গানও দেখা যাবে

প্রভাত রিপোর্ট / ৪১ বার
আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

প্রভাত বিনোদন: এতদিন শুধুমাত্র অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত থাকলেও এবার মিউজিক ভিডিও যুক্ত করে ভিডিও স্ট্রিমিংয়ের জগতে প্রবেশ করছে স্পটিফাই। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্ল্যাটফর্মটির পেইড সাবস্ক্রাইবাররা যুক্তরাষ্ট্র ও কানাডায় এই নতুন সুবিধা পাবেন। গত বুধবার স্পটিফাই কর্তৃপক্ষের এক মুখপাত্র জানিয়েছে এ তথ্য। সুইডেন-ভিত্তিক এই অডিও প্ল্যাটফর্মটির জন্য এটি একটি উল্লেখযোগ্য আপডেট কিংবা সম্প্রসারণ। কারণ এত দিন তাদের ভিডিও পরিষেবা মূলত ভিডিও পডকাস্টের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এবার তাতে যোপগ হলো নতুন মাত্রা।
স্পটিফাইয়ের সেই মুখপাত্র জানান, প্ল্যাটফর্মটির ৩৯ কোটিরও বেশি ব্যবহারকারী ইতোমধ্যে ভিডিও পডকাস্ট দেখেছেন। তিনি আরও নিশ্চিত করেন যে, অন্যান্য বাজারে তারা প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য মিউজিক ভিডিও চালু করার ঘোষণা দিয়েছিলেন। বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য এই সুবিধা আসছে, যা ভবিষ্যতে অন্যান্য স্থানের প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত হতে পারে। এর ফলে ধারণা করা হচ্ছে, বাংলাদেশেও এই সুবিধা পেতে ব্যবহারকারীদের সাবস্ক্রাইবার হতে হবে।
নতুন এই সুবিধা চালু হলে ব্যবহারকারীরা গান শোনার সময় অডিও-মোড এবং ভিডিও-মোডের মধ্যে সহজেই পরিবর্তন করতে পারবেন। দীর্ঘ প্রায় ২০ বছর ধরে মিউজিক ভিডিও দেখার প্রধান মাধ্যম হিসেবে ইউটিউব আধিপত্য বিস্তার করে আছে। স্পটিফাইয়ের এই পদক্ষেপ ইউটিউবের সেই ক্ষেত্রটিতে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা তৈরি করবে- এমনটাই মত বিশেষজ্ঞদের। মিউজিক ভিডিও যুক্ত করার মাধ্যমে স্পটিফাই তাদের ব্যবহারকারীদের জন্য আরও একটি বিনোদনের সুযোগ তৈরি করতে চলেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও