• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
শীতে রুক্ষ ত্বকের জন্য চিয়া সিড হলো প্রাকৃতিক সমাধান বার্ধক্য থামাতে ন্যানোফ্লাওয়ার প্রযুক্তি আবিষ্কার বিদ্যুৎ বিল অর্ধেকে নামিয়ে আনতে যা করবেন স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি শাহরুখ-কাজলের ‘ডিডিএলজে’র ত্রিশ বছর, লন্ডনে স্থাপিত হলো ভাস্কর্য সৌদি আরবে রাজকীয় উপস্থিতিতে লাল গালিচায় তাক লাগালেন ঐশ্বরিয়া গণঅভ্যুত্থানে ১১ স্কাউটের আত্মত্যাগ নতুন বাংলাদেশ গড়ার প্রেরণা: শিক্ষা উপদেষ্টা চিনির সঙ্গে অন্য কিছু উৎপাদনের চিন্তা করছে সরকার : শিল্প উপদেষ্টা সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে এক মাস সেনা মোতায়েনের দাবি রাজনৈতিক সরকার যা পারে আমরা তা পারি না : রিজওয়ানা

আগামী ১৬ ডিসেম্বর ২০২৬ আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে আবুধাবিতে

প্রভাত রিপোর্ট / ৩৬ বার
আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

প্রভাত স্পোর্টস : ২০২৬ আইপিএলের নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আবুধাবিতে। টানা তৃতীয় বছরের মতো বিদেশে হতে যাচ্ছে আইপিএল নিলাম। ২০২৪ সালে প্রথমবার বিদেশে (দুবাই) আয়োজিত হয় আইপিএলের নিলাম। ২০২৫ মৌসুমের জন্য গত বছরের নভেম্বরে দুই দিনের মেগা নিলাম অনুষ্ঠিত হয় সৌদি আরবের জেদ্দায়। অন্য সব মিনি নিলামের মতো ২০২৬ আইপিএল নিলাম হবে এক দিনের। ২০২৫ সালের স্কোয়াড থেকে কাকে ছাড়া হবে আর কাকে রাখা হবে, ফ্র্যাঞ্চাইজিগুলোকে এর তালিকা ১৫ নভেম্বর ভারতীয় সময় বেলা তিনটার মধ্যে জমা দিতে হবে।
এরপর ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো হবে নিবন্ধিত ক্রিকেটারদের তালিকা, যেখান থেকে তারা তালিকা করবে। সেই বড় তালিকা ছেঁটে আইপিএল চূড়ান্ত নিলাম পুল তৈরি করবে।
আইপিএলের ‘ট্রেডিং উইন্ডো’ খোলা থাকবে নিলাম শুরুর এক সপ্তাহ আগপর্যন্ত। এটি চালু হয়েছিল গত আইপিএলের পর। নিলাম শেষে ট্রেডিং আবার চালু হবে। সেটি চলবে ২০২৬ আইপিএলের শুরুর এক মাস আগপর্যন্ত। তবে ২০২৬ মৌসুমের নিলামে যাঁদের কেনা হবে, তাঁদের কাউকে কোনো দল ট্রেড (খেলোয়াড় অদলবদল ও নগদ অর্থে অন্য দল থেকে খেলোয়াড় ক্রয়) করতে পারবে না।
আইপিএলে এ পর্যন্ত পাঁচ দলের মধ্যে চারটি ট্রেড নিশ্চিত হয়েছে। এর মধ্যে রয়েছে আইপিএল ইতিহাসের সবচেয়ে আলোচিত খেলোয়াড় অদলবদলের ঘটনাও ঘটেছে। পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ট্রেডিং প্রক্রিয়াতে দলে পেয়েছে ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকে। রাজস্থান রয়্যালস থেকে তাঁকে দলে নিতে চেন্নাইয়ের রাজস্থানকে দিতে হয়েছে দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও স্যাম কারেনকে।
বৃহস্পতিবার পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স নগদ চুক্তিতে দলে টেনেছে ভারতের অলরাউন্ডার শার্দূল ঠাকুর ও শেরফান রাদারফোর্ডকে। ২ কোটি রুপিতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস থেকে শার্দূলকে, ২ কোটি ৬০ লাখ রুপিতে গুজরাট টাইটানসের রাদারফোর্ডকে দলে নিয়েছে তারা। আলাদা এক ট্রেডে ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে মুম্বাই পেসার অর্জুন টেন্ডুলকারকে দলে নিয়েছে লক্ষ্ণৌ। ২০২৬ আইপিএল অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময়সূচি ১৫ মার্চ থেকে ৩১ মে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও