• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার
সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু

কক্সবাজার থেকে তিন জাহাজে ১,১০০ পর্যটকের যাত্রা

প্রভাত রিপোর্ট / ১৫০ বার
আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

নুরুল ইসলাম সুমন,কক্সবাজার : দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর অবশেষে পুনরায় চালু হলো কক্সবাজার–সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল। মৌসুমের প্রথম দিন সোমবার সকাল ৭টায় নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে ১,১০০ পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দেয় তিনটি জাহাজ—এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী ও কেয়ারি সিন্দাবাদ।
জেলা প্রশাসনের কঠোর তদারকিতে অতিরিক্ত যাত্রী নিয়ন্ত্রণ, প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধকরণসহ নানা নির্দেশনা কার্যকর করা হয়। পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে প্রথম দিনের যাত্রীদের হাতে অ্যালুমিনিয়ামের পানির বোতল তুলে দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক এম এ মান্নান।
সকালে জেটিঘাটে এসে যাত্রীদের স্বাগত জানান জেলা প্রশাসক এম এ মান্নান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম, কক্সবাজার সদরের ইউএনও নীলুফা ইয়াসমিন চৌধুরী এবং ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। তারা সরকারি নির্দেশনা বাস্তবায়নও ঘনিষ্ঠভাবে তদারকি করেন।
সরকার ঘোষিত ১২ দফা নির্দেশনা মেনে ১ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যটকদের সেন্টমার্টিনে রাত্রিযাপনের সুযোগ দেওয়া হয়েছে। জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দিনের সব টিকিট আগে থেকেই বিক্রি হয়ে যায় এবং তিন জাহাজে মোট ১,১০০ যাত্রী দ্বীপের পথে রওনা হন।
‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (স্কোয়াব)-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, “মৌসুমের প্রথম যাত্রার পূর্ণ প্রস্তুতি আগে থেকেই নেওয়া ছিল। প্রশাসনের সহযোগিতায় পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশে যাত্রা শুরু করতে পেরেছি। আগামী মৌসুমে কমপক্ষে চার মাস রাত্রিযাপনের সুযোগ মিললে জাহাজ মালিকরা ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন।”
গত ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটক প্রবেশ উন্মুক্ত হলেও রাত্রিযাপনে নিষেধাজ্ঞা থাকায় এতদিন কোনো জাহাজ চলাচল করেনি। এবার চারটি জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে নুনিয়ারছড়া জেটি। প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক বঙ্গোপসাগর পাড়ি দিয়ে সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ পাবেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও