মো. বাবুল শেখ,পিরোজপুর : পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার নাজিরপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য রাসেল সিকদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।তিনি বর্তমানে নাজিরপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান ।
বুধবার (৩রা ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য নাজিরপুর উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য রাসেল সিকদারকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে রাসেল সিকদার বলেন, বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।