• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

দেশনেত্রী বেগম জিয়ার অসুস্থতা পুরো দেশকে ভারাক্রান্ত করেছে – হাবীব আজম

প্রভাত রিপোর্ট / ১১২ বার
আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

আহমদ বিলাল খান, ফটিকছড়ি : দেশনেত্রীর বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসী সকলের দোয়া ও সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ এবং ভবিষ্যতেও মানবিক ও সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে দ্যা রেড জুলাই রাঙ্গামাটি টিম। মাহফিলে জেলা পরিষদের সদস্য হাবীব আজম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা পুরো দেশকে ভারাক্রান্ত করেছে। তার দ্রুত আরোগ্য কামনায় আমাদের সার্বিক প্রার্থনা অব্যাহত থাকবে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাঙ্গামাটি শহরের কালেক্টরেটের জামে মসজিদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে দ্যা রেড জুলাই রাঙ্গামাটি টিম।
দ্যা রেড জুলাই রাঙ্গামাটি টিমের সভাপতি মো. তানেইম ইবনে আলমের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো: হাবীব আজম, মিনহাজ মুরশিদ, কার্যনির্বাহী সদস্য আল যুবায়েদ প্রমুখ।
মাহফিলে বিএনপি রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন তার বক্তব্যে বলেন, “দেশবাসীর কাছে আকুল আবেদন— সবাই যেন আপোষহীন দেশনেত্রীর জন্য দোয়া করেন। তার দ্রুত সুস্থতা এই জাতির প্রত্যাশা।”
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালেক্টর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল হাশেম।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও