• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার
উপ-উপাচার্যের পদত্যাগ দাবি

চবিতে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি অবস্থান ঘিরে উত্তেজনা

প্রভাত রিপোর্ট / ১৩১ বার
আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

প্রভাত সংবাদদাতা,চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানের পদত্যাগের দাবিকে ঘিরে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে ছাত্রদল, বাম সংগঠন ও শিবিরের নেতাকর্মীরা। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পাল্টাপাল্টি অবস্থান নেয় সংগঠনগুলোর নেতাকর্মীরা। এর আগে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দেন ছাত্রদল ও বাম সংগঠনের নেতাকর্মীরা।
সরজমিনে দেখা যায়, সাড়ে ৫টার দিকে ছাত্রদল ও বাম সংগঠনের নেতাকর্মীদের আন্দোলনের মধ্যস্থতা করতে আসেন চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি ও জিএস সাঈদ বিন হাবিব। দুই পক্ষের আলোচনার মধ্যে ছাত্রদল ও বাম সংগঠনের নেতাকর্মীদের মধ্যে থেকে ‘পাকিস্তানের দালালেরা হুঁশিয়ার সাবধান’ বলে স্লোগান দিলে উত্তেজনা তৈরি হয়। পরে শিবিরের নেতাকর্মীরা প্রশাসনিক ভবনের পাশে অবস্থান নিয়ে পাল্টা স্লোগান দিতে দেন।
ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।
এর আগে গত শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে চবি প্রশাসন আয়োজিত আলোচনা সভায় অধ্যাপক শামীম উদ্দিন খান বলেন, ‘১৬ ডিসেম্বর আত্মসমর্পণের দিন নির্ধারিত ছিল। তারা (পাকিস্তান সেনাবাহিনী) ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তারা জীবিত না মৃত অবস্থায় ফিরবে- সে বিষয়ে কোনো নিশ্চয়তা ছিল না। এমন পরিস্থিতিতে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করবে- এই ধারণা রীতিমতো অবান্তর। এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। এই দেশকে অন্য একটি দেশের করদরাজ্যে পরিণত করার লক্ষ্যেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও