• শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, তাসকিনের অবনতি সিংড়ায় নিখোঁজ পল্লী চিকিৎসক ৪ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার: এলাকায় আতঙ্ক! রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেয়া হবে না : সমাজকল্যাণ মন্ত্রী পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে, ঈদের পর রোডম্যাপ ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ প্রকল্পের মাধ্যমে শিক্ষায় আসছে ডিজিটাল রূপান্তর ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের প্রথম দিন: কম দামের খোঁজে রাজধানীবাসী বাজারে বাড়লো কম দামি খেজুর ও মুরগি, শসা- লেবুর দাম চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৫০তম শাখায় কেন্দ্রীয় হিসাব খোলা কার্যক্রম উদ্বোধন

প্রভাত রিপোর্ট / ১৫৭ বার
আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

প্রভাত অর্থনীতি: দেশের শীর্ষস্থানীয় শরীয়াহ্ভিত্তিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সম্পূর্ণ কেন্দ্রীভূত ব্যাংকিং কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ধারাবাহিকভাবে কৌশলগত রূপান্তর কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এরই অংশ হিসেবে ব্যাংকটি সফলভাবে ৫০তম শাখায় হিসাব খোলার সেবা কেন্দ্রীয়করণ কার্যক্রমের আওতায় এনেছে। যা ব্যাংকের ডিজিটাল ও অপারেশনাল উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
২৩ ডিসেম্বর, মঙ্গলবার এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান বলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক আধুনিক, দক্ষ ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা নিশ্চিত করতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। হিসাব খোলার সেবা কেন্দ্রীভূত করার মাধ্যমে গ্রাহকসেবায় গতি, স্বচ্ছতা ও নিরাপত্তা আরও বৃদ্ধি পাবে। এ উদ্যোগ ব্যাংকের অপারেশনাল দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ঝুঁকি ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করবে। ভবিষ্যতেও ব্যাংক ডিজিটাল ও কেন্দ্রীভূত সেবার মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ মানের ব্যাংকিং অভিজ্ঞতা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এসময় অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসেন, এস এম আবু জাফর, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও অপারেশনস প্রধান তৌহিদুজ্জামান ফুয়াদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও আইসিটি প্রধান শোয়েব আহমেদ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও