• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপিকে দেশ থেকে নিশ্চিহ্ন করে দেবো: নাসীরুদ্দিন পাটওয়ারী নিরঙ্কুশ বিজয়ের পথে বিএনপি: মাহদী আমিন রাজশাহীর একমাত্র নারী প্রার্থীকে ভোটকেন্দ্রের সামনে চড়থাপ্পড়ের অভিযোগ ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে ভোট পড়েছে ৫২.৩৪ শতাংশ হাতিয়ায় প্রকাশ্যে ব্যালটে সিল মারায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে অব্যাহতি ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ, ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায় বয়স ১১০, ছেলের জন্য তবুও ভোটে অদম্য সূর্যবানু! এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোটকক্ষে গিয়ে জানলেন আগেই ভোট দেয়া হয়ে গেছে চৌদ্দগ্রামে ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি কাপাসিয়ায় উৎসবমুখর পরিবেশে ভোট, নিরঙ্কুশ জয়ের আশা প্রার্থীদের

বাগেরহাটে আরও একটি আসনের মনোনয়ন সংগ্রহ সিলভার সেলিমের

প্রভাত রিপোর্ট / ৭৩ বার
আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

প্রভাত সংবাদদাতা,বাগেরহাট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটে আরও একটি সংসদীয় আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন সিলভার সেলিম। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বাগেরহাট সংসদীয় ৩ আসনের ( রামপাল-মোংলা) মনোনয়নপত্র সংগ্রহ করেন সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ এইচ সেলিমের পক্ষে তাঁর অনুসারীরা। এনিয়ে তিনি জেলার মোট চারটি সংসদীয় আসনেই মনোনয়ন সংগ্রহ করেছেন তিনি।
এরআগে তিনি বাগেরহাট-১ (ফকিরহাট–মোল্লাহাট–চিতলমারী), বাগেরহাট-২ (সদর–কচুয়া) এবং বাগেরহাট-৪ (শরণখোলা–মোরেলগঞ্জ) আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেন। আজ নতুন করে আরেকটি আসনে মনোনয়ন যুক্ত হওয়ায় সর্বমোট চারটি আসনেই মনোনয়ন সংগ্রহ সম্পন্ন হলো।
মনোনয়নপত্র সংগ্রহ করে মেহেদী হাসান বলেন, আমরা চারটি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। আমরা যেন বাগেরহাটের মানুষের সেবা করতে পারি। তবে মনোনয়নপত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে, নাকি কোন দলের হয়ে নেওয়া হয়েছে সে বিষয়ে পরে জানানো হবে বলে জানান তিনি।
এদিকে বাগেরহাট-১, বাগেরহাট-২ ও বাগেরহাট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ, মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন স্থানীয় নেতৃবৃন্দ। এর মধ্যে বাগেরহাট-১ ও বাগেরহাট-৪ আসনে বিএনপির মনোনীত দুই প্রার্থী সাবেক আওয়ামী লীগ নেতা বলে উল্লেখ করে স্থানীয় নেতৃবৃন্দ তাদের প্রত্যাখ্যানের দাবী করেন নেতাকর্মীর।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও