• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম
চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় বিশ্ববাজারে সোনা-রুপা-তেলের দামে ধস দেশে সাড়ে পাঁচ লাখের বেশি আনসার-ভিডিপি মোতায়েন থাকবে : মহাপরিচালক তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তাকে একযোগে বদলি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সোমবার ক্ষমতায় বসে নির্বাচন করছে জামায়াত-এনসিপি: মির্জা আব্বাস জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ারের জামিন নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর ১৭, ১৮ ফেব্রুয়ারির পরে যাবে না: প্রেস সচিব ভোটের জন্য গ্রামে গ্রামে ছুটছেন সবার ‘স্যার’ মির্জা ফখরুল জামায়াতের মতো মিথ্যাবাদী শক্তি দুনিয়ায় নেই: চরমোনাই পীর

গোপনে ঘোড়ার মাংস ঢাকায় পাঠানোর চেষ্টা, সিরাজগঞ্জে দুইজনকে জরিমানা

প্রভাত রিপোর্ট / ৪৬ বার
আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

প্রভাত সংবাদদাতা, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনার চরে গোপনে ঘোড়া জবাই করে সেই মাংস ঢাকায় বিক্রির উদ্দেশ্যে পরিবহনকালে একটি চক্রকে জনতা আটক করে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় এবং জব্দ করা মাংস ধ্বংস করে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার মেঘাই ঘাট এলাকায় যমুনা নদীর তীরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।
অভিযান চলাকালে ঘোড়া জবাই ও মাংস পরিবহনের সঙ্গে জড়িত বগুড়া জেলার মোয়াজ্জেম হোসেনের ছেলে জাইদুলকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনের ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মাংস পরিবহনের কাজে নিয়োজিত গাড়িচালক মো. তারেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান এবং কাজিপুর থানা পুলিশের একটি মোবাইল টিম। অভিযান শেষে জব্দকৃত মাংস মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও